Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছন্দে ব্রাজিল, বলিভিয়াকে উড়িয়ে দিয়ে কোপা অভিযান শুরু সেলেকাওদের

দ্য ওয়াল ব্যুরো: জোগোবোনিতো! উদ্বোধনী ম্যাচেই বড় জয়। কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারাল ব্রাজিল। দুটি গোল করেন কুটিনহো। একটি গোল করেন এভারটন সোয়ারেস। ধাক্কাটা এসেছিল দিন সাতেক আগে। নেমারের বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ নিয়

ছন্দে ব্রাজিল, বলিভিয়াকে উড়িয়ে দিয়ে কোপা অভিযান শুরু সেলেকাওদের

শেষ আপডেট: 15 June 2019 05:01

দ্য ওয়াল ব্যুরো: জোগোবোনিতো! উদ্বোধনী ম্যাচেই বড় জয়। কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারাল ব্রাজিল। দুটি গোল করেন কুটিনহো। একটি গোল করেন এভারটন সোয়ারেস। ধাক্কাটা এসেছিল দিন সাতেক আগে। নেমারের বিরুদ্ধে যখন ধর্ষণের অভিযোগ নিয়ে ফুটবল দুনিয়া তোলপাড়, তখনই কোপা ক্যাম্পে ব্রাজিলের অনুশীলনে পায়ে গুরুতর চোট পান পিএসজি তারকা। ছিটকে যেতে হয় লাতিন আমেরিকার ফুটবলের মহারণ থেকে। তখন থেকেই প্রশ্ন ঘুরছিল সমর্থকদের মনে, কতটা পারবে নেমারহীন ব্রাজিল? প্রথম ম্যাচে দাপটের সঙ্গে খেলেই জয় পেল ব্রাজিল। তবে প্রথম ৪৫মিনিটে গোল পায়নি ব্রাজিল। দুটো উইং দিয়ে একের পর এক আক্রমণ করলেও কাজের কাজটা করে উঠতে পারেননি কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যান কুটিহো। বক্সের ভিতর ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। গোল করতে ভুল করেননি কুটি। এর ঠিক তিন মিনিট পর ফের গোল করেন বার্সা তারকা। ৫৩ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৮৫ মিনিটে তৃতীয় গোল করেন সোয়ারেস। গত কয়েক বছর ধরেই সময়টা ভাল যাচ্ছে না ব্রাজিলের। ফুটবলের দেশে ট্রফির আকাল। মাঝে চলে গিয়েছে আরও একটা বিশ্বকাপ। কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না ১৪-র বিশ্বকাপে জার্মানির কাছে সাত গোল হজম। মাঝে স্বান্তনা বলতে অলিম্পিকে সোনা। এ বার দেশের মাটিতে কোপা। এখন দেখার এ বার কী করে সাম্বাবাহিনী।

```