Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেনিসে সোনা বোপান্না-দ্বিবিজ জুটির, দারুণ লড়ে শুটিংয়ে ব্রোঞ্জ হিনা সিধুর

দ্য ওয়াল ব্যুরো: রোয়িংয়ের পর এ বার টেনিস। ভারতের টেনিস জুটি রোহন বোপান্না-দ্বিবিজ শরণ এশিয়ান গেমসে ডাবলসে সোনা জিতলেন। কাজাখস্তানের আলেক্সান্ডার বুবলিক ও ডেনিস ইয়েভসেইভ জুটিকে স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪ ফলে হারান এই ভারতীয় জুটি। মাত্র ৫২ মিনি

টেনিসে সোনা বোপান্না-দ্বিবিজ জুটির, দারুণ লড়ে শুটিংয়ে ব্রোঞ্জ হিনা সিধুর

শেষ আপডেট: 24 August 2018 07:53

দ্য ওয়াল ব্যুরো: রোয়িংয়ের পর এ বার টেনিস। ভারতের টেনিস জুটি রোহন বোপান্না-দ্বিবিজ শরণ এশিয়ান গেমসে ডাবলসে সোনা জিতলেন। কাজাখস্তানের আলেক্সান্ডার বুবলিক ও ডেনিস ইয়েভসেইভ জুটিকে স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪ ফলে হারান এই ভারতীয় জুটি। মাত্র ৫২ মিনিটেই জইয় পান বোপান্না-দ্বিবিজ জুটি। সেমিফাইনালে জাপানের জুটির বিরুদ্ধে অবশ্য যথেষ্ঠ লড়াই করেই জিততে হয়েছিল বোপান্নাদের। কিন্তু ফাইনালে বিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না তাঁরা। অন্যদিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হিনা সিধু। ফাইনালের শুরু থেকে অবশ্য অনেকটাই পিছিয়ে পড়েছিলেন ভারতের ১ নম্বর মহিলা শুটার। কিন্তু শেষদিকে পরপর ১০ পয়েন্ট তুলে খেলায় ফিরে আসেন হিনা। অবশেষে ব্রোঞ্জ জেতেন তিনি। হিনা সিধুর এই লড়াইকে সম্মান জানিয়েছেন অলিম্পিকে ভারতের একমাত্র ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী শুটার অবিনব বিন্দ্রা। এই নিয়ে এশিয়ান গেমসে তৃতীয় পদক হলো হিনা সিধুর। যদিও ব্যক্তিগত ইভেন্টে এটা তাঁর প্রথম পদক। ষষ্ঠ দিনে এখনও পর্যন্ত এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা দাঁড়াল ৬ টি সোনা, ৪ টি রুপো, ১৩ টি ব্রোঞ্জ। মোট পদক সংখ্যা দাঁড়াল ২৩। এই মুহূর্তে এশিয়ান গেমসে পদক তালিকায় ভারতের স্থান সাত নম্বরে। প্রথম তিনে রয়েছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া।

```