Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ফিফা র‍্যাঙ্কিংয়ে 'ফার্স্ট বয়' বেলজিয়াম, ৯৭ নম্বরেই সুনীলরা

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্সের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে উঠে এসেছিল বেলজিয়াম। এ বার ফ্রান্সকে টপকে এককভাবে শীর্ষস্থানে উঠলেল লুকাকুরা। মূলত উয়েফা নেশনস কাপের ধারাবাহিক সাফল্যই বেলজিয়ামকে শীর্ষস্থানে নিয়ে

ফিফা র‍্যাঙ্কিংয়ে 'ফার্স্ট বয়' বেলজিয়াম, ৯৭ নম্বরেই সুনীলরা

শেষ আপডেট: 26 October 2018 11:56

দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্সের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে উঠে এসেছিল বেলজিয়াম। এ বার ফ্রান্সকে টপকে এককভাবে শীর্ষস্থানে উঠলেল লুকাকুরা। মূলত উয়েফা নেশনস কাপের ধারাবাহিক সাফল্যই বেলজিয়ামকে শীর্ষস্থানে নিয়ে আসতে সাহায্য করেছে। এখনও পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে বেলজিয়াম। অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচেই ড্র'য়ের সম্মুখীন হতে হয়েছে ফ্রান্সকে। আর এই জয়ের উপর ভর করেই প্রথম স্থান পেয়েছে রেড ডেভিলসরা।

আরও পড়ুন # Me Too এ বার ক্রিকেটেও, অভিযোগের নিশানায় বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি, পদত্যাগের দাবি

নয়ুন র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছে নেমারের ব্রাজিল। বিশ্বকাপে খুব ভালো ফল করতে না পারলেও ধারাবাহিকতা বিচার করেই থার্ড বয় তাঁরা। রাশিয়া বিশ্বকাপের চমক লুকা মড্রিচের ক্রোয়েশিয়া রয়েছে চার নম্বরে। বিশ্বকাপের অন্যতম দাবিদার হ্যারি কেনের ইংল্যান্ড উঠে এসেছে পাঁচ নম্বরে। শেষ পাঁচ বছরে এটাই ইংল্যান্ডের সেরা ফিফা র‍্যাঙ্কিং। ছয় নম্বরে আছে সুয়ারেজের উরুগুয়ে। সাতে রয়েছে রোনাল্ডোর পর্তুগাল। আট নম্বরে সুইৎজারল্যান্ডের পরে রয়েছে স্প্যানিশ আর্মাডা। দশে আছে ডেনমার্ক। বিশ্বকাপের খারাপ পারফরম্যান্সের জেরে প্রথম দশের বাইরে চলে গিয়েছে লিও মেসির আর্জেন্টিনা। মেসিরা রয়েছেন ১১ নম্বরে। বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে বাদ যাওয়ার জন্য ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ তে ছিল প্রাক্তিন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু উয়েফা নেশনস লিগে ফ্রান্স ও নেদারল্যান্ডসের কাছে হারের পর আরও দু ধাপ নেমে ১৪ তে রয়েছে জোয়াকিম লো'র দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা ধরে রেখেছেন সুনীল ছেত্রীরা। ৯৭ নম্বরেই রয়েছে ভারত। সম্প্রতি বেশ কিছু ভালো দলের বিরুদ্ধে খেলছেন সুনীলরা। তাই নিজেদের সেরা ফিফা র‍্যাঙ্কিং ( ৯৩ )-এর রেকর্ড ভাঙতে বদ্ধপরিকর স্টিভেন কনস্টানটাইনের ছেলেরা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```