Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স-বেলজিয়াম ভাই ভাই

দ্য ওয়াল ব্যুরো: ফিফা র‍্যাঙ্কিং শুরু হওয়ার পর ২৫ বছরের ইতিহাসে যা ঘটেনি তাই ঘটল বৃহস্পতিবার। এ দিন নতুন প্রকাশিত ফিফা তালিকায় এক নম্বরে যৌথভাবে রয়েছে দুটি দল। রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স ও বিশ্বকাপের থার্ড বয় বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপের প

ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স-বেলজিয়াম ভাই ভাই

শেষ আপডেট: 20 September 2018 13:58

দ্য ওয়াল ব্যুরো: ফিফা র‍্যাঙ্কিং শুরু হওয়ার পর ২৫ বছরের ইতিহাসে যা ঘটেনি তাই ঘটল বৃহস্পতিবার। এ দিন নতুন প্রকাশিত ফিফা তালিকায় এক নম্বরে যৌথভাবে রয়েছে দুটি দল। রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স ও বিশ্বকাপের থার্ড বয় বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপের পর যে ফিফা তালিকা প্রকাশ হয়েছিল সেখানে এক নম্বরে ছিল ফ্রান্স। দিদিয়ের দেশঁ'র দলের পয়েন্ট ছিল ১৭২৯। দ্বিতীয় স্থানে ১৭২৫ পয়েন্ট নিয়ে ছিল বেলজিয়াম। কিন্তু চলতি উয়েফা নেশনস লিগে প্রথম ম্যাচে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে ০-০ ড্র করেন এমব্যাপেরা। পরের ম্যাচে অবশ্য নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারান তাঁরা। অন্যদিকে ফ্রেন্ডলি ম্যাচে সুইৎজারল্যান্ডকে ৪-০ গোলে হারায় বেলজিয়াম। তারপর উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারান লুকাকুরা। দুটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পাওয়ার জন্য পয়েন্ট বেড়ে তাঁদেরও পয়েন্ট হয় ১৭২৯। ফলে ফ্রান্সের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে প্রথম স্থানে পৌঁছে যায় বেলজিয়াম। এর আগে ফুটবলের ইতিহাসে এই ঘটনা ঘটেনি। প্রত্যেক টিমের সঙ্গে প্রত্যেক টিমের পয়েন্টের ফারাক দেখা গিয়েছে। কোনও কোনও ক্ষেত্রে দুটো দল এক পয়েন্টে থাকলেও প্রথম স্থানে কখনওই দুটো টিম ছিল না। এই প্রথম এই ঘটনা হলো। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, বর্তমানে দেশগুলোর মধ্যে কতটা প্রতিদ্বন্দ্বিতা সেটারই পরিচয় দিচ্ছে এই র‍্যাঙ্ক। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ফারাক কতটা কমে গেছে সেটাও এর থেকে বোঝা যাচ্ছে। এটা সার্বিক ভাবে ফুটবলের উন্নতি বলেই মত ফুটবল বিশেষজ্ঞদের একটা বড় অংশের। ফিফার প্রকাশিত নতুন তালিকা :  ১. ফ্রান্স ১. বেলজিয়াম ৩. ব্রাজিল ৪. ক্রোয়েশিয়া ৫. উরুগুয়ে ৬. ইংল্যান্ড ৭. পর্তুগাল ৮. সুইৎজারল্যান্ড ৯. স্পেন ১০. ডেনমার্ক      

```