Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কমেন্ট্রি, আইপিএল দল, না কি প্রশাসনিক দায়িত্ব! বেছে নিতে হবে শচীন, সৌরভদের

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি নির্দেশ দিয়েছিল ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা খেলা ও প্রশাসনের যে কোনও একটা কাজের সঙ্গেই যুক্ত থাকতে পারবেন। এই নির্দেশ পাওয়ার পরেই বোর্ডের সংবিধানে এই বিষয়কে ঢোকানো হয়। কিন্তু তারপরেও বেশ

কমেন্ট্রি, আইপিএল দল, না কি প্রশাসনিক দায়িত্ব! বেছে নিতে হবে শচীন, সৌরভদের

শেষ আপডেট: 21 June 2019 08:36

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি নির্দেশ দিয়েছিল ক্রিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা খেলা ও প্রশাসনের যে কোনও একটা কাজের সঙ্গেই যুক্ত থাকতে পারবেন। এই নির্দেশ পাওয়ার পরেই বোর্ডের সংবিধানে এই বিষয়কে ঢোকানো হয়। কিন্তু তারপরেও বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার একই সঙ্গে একাধিক কাজে যুক্ত থাকছেন। কিন্তু সেটা আর হবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সবাইকে এই নিয়ম মেনেই চলতে হবে। বিচারপতি ডি কে জৈন জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড় কিংবা লক্ষ্মণই নন, বেশ কিছু প্রাক্তন ক্রিকেটার রয়েছেন, যাঁরা এক সঙ্গে একাধিক পেশার সঙ্গে যুক্ত। আর সেটা বোর্ডের সংবিধানের বিরুদ্ধে। এটা কোনও মতেই মানা যাবে না। তাঁদের জানিয়ে দিতে হবে, কোন পেশাকে তাঁরা প্রাধান্য দেবেন। ক্রিকেট ও প্রশাসনের একাধিক বিষয়ের সঙ্গে যুক্ত প্রাক্তন ক্রিকেটাররা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেণ্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকার, হরভজন সিং, অনিল কুম্বলে, সঞ্জয় মঞ্জরেকর, বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর, ইরফান পাঠান প্রভৃতি। এঁরা কেউ প্রশাসনের সঙ্গে যুক্ত থাকার সঙ্গে সঙ্গে আইপিএল-এর সঙ্গেই যুক্ত আছেন, আবার কেউ কমেন্ট্রি করেন, কেউ বা ক্রিকেট অ্যাকাডেমি চালান। তবে কোনও একটা একক পেশার সঙ্গে যুক্ত নন তাঁরা। সৌরভ যেমন সিএবি প্রেসিডেন্ট থাকার সঙ্গে কমেন্ট্রি করেন, আবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত। অন্যদিকে আবার শচীনও মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট্রি করেন। বিসিসিআই নিজেদের ওয়েবসাইটে এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করাও হয়েছে। ৩৮ ( ৪ ) নম্বর ধারায় বলা হয়েছে, "এটা স্পষ্ট করে বলা হচ্ছে, কোনও ব্যক্তি একসঙ্গে একাধিক ক্রিকেট সম্পর্কিত পেশার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এই পেশা গুলি হলো, এ ) বর্তমান ক্রিকেটার, বি ) নির্বাচক/ ক্রিকেট কমিটির মেম্বার, সি ) দলের সদস্য, ডি ) ধারাভাষ্যকার, ই ) ম্যাচ অফিশিয়াল, এফ ) প্রশাসক, জি ) ক্রিকেট অ্যাকাডেমির মালিক।" এই বিষয়ে বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, "বেশ কিছু ব্যক্তি একাধিক বিষয়ে যুক্ত আছেন। এর ফলে ক্ষমতাও একটা বৃত্তের মধ্যে থেকে যায়। সেটাই বন্ধ করার সুপারিশ দেওয়া হয়েছে লোধা কমিটির রিপোর্টে।" এখন দেখার এই নিয়ম কার্যকর হলে কে কোন পেশাকে বেছে নেন। এই বিষয়ে শচীন, সৌরভরাই বা কী সিদ্ধান্ত নেন, সেটাও দেখার।

```