Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধোনিকে ছেঁটে ফেলল বিসিসিআই! চুক্তিতালিকায় ২৭ ক্রিকেটারের মধ্যে নাম নেই মাহির

দ্য ওয়াল ব্যুরো: বিদায় আসন্ন মহেন্দ্র সিং ধোনির? বিসিসিআইয়ের নতুন চুক্তিতালিকা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। আগামী বছরের চুক্তিতালিকা থেকে বাদ গেল মাহির নাম। বৃহস্পতিবার ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্রিকেটার

ধোনিকে ছেঁটে ফেলল বিসিসিআই! চুক্তিতালিকায় ২৭ ক্রিকেটারের মধ্যে নাম নেই মাহির

শেষ আপডেট: 16 January 2020 08:48

দ্য ওয়াল ব্যুরো: বিদায় আসন্ন মহেন্দ্র সিং ধোনির? বিসিসিআইয়ের নতুন চুক্তিতালিকা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। আগামী বছরের চুক্তিতালিকা থেকে বাদ গেল মাহির নাম। বৃহস্পতিবার ২০১৯ সালের অক্টোবর মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্রিকেটারদের চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেই তালিকায় ভারতের ওয়ান ডে ও টেস্ট দল মিলিয়ে ২৭ জন ক্রিকেটারের নাম রয়েছে। সদ্য আসা ময়ঙ্ক আগরওয়াল, নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দুল ঠাকুরদের নাম থাকলেও নাম নেই ধোনির। অথচ গত চুক্তিতেই তিনি গ্রেড এ+ ক্যাটেগরি অর্থাৎ বোর্ডের সর্বোচ্চ ক্যাটেগরিতে ছিলেন। ধোনির এই নাম না থাকার পরেই শুরু হয়েছে জল্পনা। কেন তাঁর নাম নেই চুক্তিতে। যদি ধরেই নেওয়া যায়, ধোনি এরপরেও খেলবেন, তাহলে তো বোর্ডের তালিকায় তাঁর নাম থাকার কথা। যেখানে সদ্য আসা ক্রিকেটারদের নাম রয়েছে, সেখানে ভারতকে দুটি বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া অধিনায়কের নাম থাকবে না কেন? এই ইঙ্গিত কিন্তু বুঝিয়ে দিচ্ছে, আগামী দিনে বোর্ডের পরিকল্পনায় নেই মাহি। চলতি বছরে টি ২০ বিশ্বকাপেই কি শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন মাহি? প্রশ্ন তুলছেন ভক্তরা। বিসিসিআইয়ের এই তালিকা প্রকাশের পরেই শুরু হয়েছে সমালোচনা। ধোনি ভক্তরা বলছেন, এভাবে মাহির নাম বাদ দিয়ে ঠিক করেনি বিসিসিআই। কেউ তো আবার আঙুল তুলেছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিকেও। সভাপতি হওয়ার পরে সৌরভ বলেছিলেন, ধোনির সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। কিছুদিনের মধ্যেই সবাই সবটা জানতে পারবেন। সেই দিকেই কি প্রথম ইঙ্গিত দিল এই তালিকা। এই তালিকায় চারটে গ্রেড রেখেছে বিসিসিআই। এ+, এ, বি ও সি। কোন ক্রিকেটার কোন গ্রেডে রয়েছেন দেখে নেওয়া যাক। গ্রেড এ+ ( বার্ষিক বেতন ৭ কোটি ) বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ। গ্রেড এ (  বার্ষিক বেতন ৫ কোটি ) রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক্যা রাহাণে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ। গ্রেড বি (  বার্ষিক বেতন ৩ কোটি ) ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, যজুবেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া, ময়ঙ্ক আগরওয়াল। গ্রেড সি (  বার্ষিক বেতন ১ কোটি ) কেদার যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, মনীশ পাণ্ডে, হনুমা বিহারি, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, শ্রেয়স আইয়ার।

```