Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Breaking: আপাতত নির্বাসন উঠল হার্দিক-রাহুলের, বল এখন সুপ্রিম কোর্টের আঙিনায়

দ্য ওয়াল ব্যুরো: খানিকের স্বস্তি বিতর্কিত দুই ক্রিকেটার হার্দিক পান্ড্য ও লোকেশ রাহুলের। শর্তসাপেক্ষে দুই ক্রিকেটারের উপর থেকে নির্বাসন তুলে নিল বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি। কয়েকদিন আগে বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ

Breaking: আপাতত নির্বাসন উঠল হার্দিক-রাহুলের, বল এখন সুপ্রিম কোর্টের আঙিনায়

শেষ আপডেট: 24 January 2019 12:45

দ্য ওয়াল ব্যুরো: খানিকের স্বস্তি বিতর্কিত দুই ক্রিকেটার হার্দিক পান্ড্য ও লোকেশ রাহুলের। শর্তসাপেক্ষে দুই ক্রিকেটারের উপর থেকে নির্বাসন তুলে নিল বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি। কয়েকদিন আগে বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ এসে মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন হার্দিক পান্ড্য। ওই এপিসোড টেলিকাস্ট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। বোর্ডের তরফে দুই ক্রিকেটারকে শো কজ করা হয়। হার্দিক জবাব দিলেও তাতে মন গলেনি প্রশাসনিক কমিটির। দুই ক্রিকেটারকে নির্বাসনের আবেদন করেন বোর্ড নিযুক্ত প্রশাসনিক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই।

আরও পড়ুন দিনে নয়, ভোররাতেই সবচেয়ে বাড়ে ৪জি নেটের স্পিড

তারপরেই দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠানো হয়। অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই তাঁদের পাঠানো হয় দেশে। বিশ্বকাপে দুই ক্রিকেটার দলে থাকবেন কিনা তা নিয়ে আশঙ্কা দেখা যায়। ভারতীয় দলের তরফেও জানিয়ে দেওয়া হয়, হার্দিকের এই মন্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। দল এই বক্তব্যকে সমর্থন করে না। বৃহস্পতিবার বোর্ডের আইন অনুযায়ী প্রশাসনিক কমিটির সামনে দুই ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ ছিল। সেখানেই প্রশাসনিক কমিটির তরফে নিযুক্ত সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমনিয়ম জানিয়ে দেন এ ভাবে দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়, যাতে কোর্ট নিজের একজন অম্বুড্‌জম্যান নিয়োগ করেন। এই অম্বুড্‌জম্যানই করবেন দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণ। বোর্ডের তরফে সুপ্রিম কোর্টের কাছে জানানো হয়েছে, ৫ ফেব্রুয়ারির মধ্যে এই অম্বুড্‌জম্যান নিয়োগ করুক সুপ্রিম কোর্ট। ততদিনে দুই ক্রিকেটার দলের সঙ্গে যোগ দিতে পারবেন। তবে যে দিন শুনানি হবে, সে দিন তাঁদের ফের উপস্থিত হতে হবে বিসিসিআই দফতরে। তবে এই সময়ের মধ্যে তাঁরা দলে সুযোগ পাবেন কিনা, সেটা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। অর্থাৎ প্রশাসনিক কমিটির তরফে বল ঠেলে দেওয়া হলো সুপ্রিম কোর্টের আঙিনায়। এখন দেখার দুই ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণ কবে হয়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```