Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কফি উইথ করণ-এ 'বিতর্কিত' মন্তব্য, রাহুল-পান্ডিয়াকে শো'কজ নোটিস বোর্ডের

দ্য ওয়াল ব্যুরো : শিরোনামে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। না, ব্যাট-বল হাতে কিছু করে দেখাননি তাঁরা, মুখে করেছেন। আর তাঁদের মুখের কথা নিয়ে এই মুহূর্তে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ক্ষমা চেয়েও যে ঝড় থামেনি। আর তাই এই দুই ক্রিকেটারকে শো-কজ ক

কফি উইথ করণ-এ 'বিতর্কিত' মন্তব্য, রাহুল-পান্ডিয়াকে শো'কজ নোটিস বোর্ডের

শেষ আপডেট: 9 January 2019 15:30

দ্য ওয়াল ব্যুরো : শিরোনামে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। না, ব্যাট-বল হাতে কিছু করে দেখাননি তাঁরা, মুখে করেছেন। আর তাঁদের মুখের কথা নিয়ে এই মুহূর্তে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ক্ষমা চেয়েও যে ঝড় থামেনি। আর তাই এই দুই ক্রিকেটারকে শো-কজ করেছে বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটি। অস্ট্রেলিয়া সফরের আগে প্রযোজক-পরিচালক করণ জোহরের চ্যাট শো 'কফি উইথ করণ'-এ গিয়েছিলেন এই দুই ক্রিকেটার। রবিবার সেই এপিসোড টেলিকাস্ট করা হয়। আর সেই এপিসোডেই কথা বলার সময় মহিলাদের নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন রাহুল ও পান্ডিয়া, যা নিয়ে বিতর্ক হয়েছে।

আরও পড়ুন কোহলি ব্রিগেডের সিরিজ জয়ই কি সেরা? নাকি এগিয়ে থাকবে সৌরভদের লড়াই

ওই শো'তে করণের করা প্রশ্নের উত্তরে রাহুল বলেন, একবার বাবা-মায়ের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন তিনি। এবং সেখানে তিনি তাঁর বাবা-মায়ের কাছে তাঁর কোনও মহিলার সঙ্গে সম্পর্কের কথা তিনি জানান। এবং সেই মেয়েকে দেখিয়ে তিনি বলেন, এই মেয়েটিই সেই মেয়ে। এরপরে হার্দিক পান্ডিয়া বলেন, তিনিও মেয়েদের ব্যাপারে তাঁর বাবা-মা'কে সব বলেন। এমনকী প্রথমবার কোন মহিলার সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়েছিল, সে কথাও তিনি নাকি মাকে জানিয়েছিলেন। তখন করণ জিজ্ঞাসা করেন, পার্টিতে পান্ডিয়া কেন মেয়েদের নাম জিজ্ঞাসা করেন না? এই প্রশ্নের উত্তরে পান্ডিয়া বলেন, "আমি দেখি মেয়েটির তরফ থেকে কীরকম আগ্রহ আসছে। আমি একটু কালো তো। তাই মেয়েদের তরফ থেকে কীরকম আগ্রহ আসছে সেটাই আগে দেখি।" এই শো টিভিতে দেখানোর পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। রাহুল ও পান্ডিয়া মহিলা বিরোধী ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করেছেন বলে কমেন্ট আসতে থাকে। এরপর টুইটারে নিজের কথার জন্য ক্ষমাও চান পান্ডিয়া। তিনি লেখেন, "আমি ওই শোয়ের ফরম্যাটে একটু ভেসে গেছিলাম। কাউকে আঘাত দিয়ে আমি কিছু বলতে চাইনি। তাও আমার কথায় কারও যদি খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি।" https://twitter.com/hardikpandya7/status/1082823344662171649 কিন্তু এই ক্ষমা চাওয়ার পরেও পরিস্থিতি ঠাণ্ডা হয়নি। বুধবার বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির তরফে দুই ক্রিকেটারকে শো কজ করা হয়েছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের সিওএ প্রধান বিনোদ রাই পিটিআই-কে জানান, "আমরা হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে তাঁদের মন্তব্যের জন্য শো-কজ নোটিস পাঠানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।" বিসিসিআই সূত্রের খবর, বোর্ডের মধ্যে কথা হয়েছে, এরপর থেকে কোনও ক্রিকেটারকে খেলার বাইরে কোনও টক শো বা রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা হবে। হয়তো কয়েকদিন পরেই ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে যে ক্রিকেটের শোয়ের বাইরে অন্য কোনও শোয়ে তাঁরা অংশগ্রহণ করতে পারবে না। এই মুহূর্তে পান্ডিয়া ও রাহুল দুজনেই অস্ট্রেলিয়ায় রয়েছেন। ১২ জানুয়ারি থেকে সিডনিতেই একদিনের সিরিজ শুরু হচ্ছে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে বোর্ডের পাঠানো শো কজের উত্তরে তাঁরা কী লিখে পাঠান সে দিকেই আপাতত চোখ ক্রিকেট অনুরাগীদের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```