Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, দাবি না মিটলে ধর্নার হুমকি শাকিবদের

দ্য ওয়াল ব্যুরো : প্রথমে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হোয়াইট ওয়াশ। তারপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। এরপরেই সিরিজ খেলতে ভারতে আসার কথা বাংলাদেশের। কিন্তু হঠাৎ করেই সেই সিরিজের উপর অনি

অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, দাবি না মিটলে ধর্নার হুমকি শাকিবদের

শেষ আপডেট: 21 October 2019 11:03

দ্য ওয়াল ব্যুরো : প্রথমে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ হোয়াইট ওয়াশ। তারপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হোয়াইট ওয়াশের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। এরপরেই সিরিজ খেলতে ভারতে আসার কথা বাংলাদেশের। কিন্তু হঠাৎ করেই সেই সিরিজের উপর অনিশ্চয়তার কালো মেঘ দেখা দিয়েছে। সিরিজ খেলতে নাও আসতে পারে বাংলাদেশ দল। কিন্তু কেন? বেশ কিছুদিন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সংঘাত চলছে। সোমবার একটি সাংবাদিক সম্মেলনে এসে বাংলাদেশের টেস্ট ও টি ২০ অধিনায়ক শাকিব আল হাসান জানান, "আমাদের ১১ দফা দাবি রয়েছে। যদি ক্রিকেট বোর্ড সেই দাবি না মানে তাহলে আমরা কোনও রকমের ক্রিকেট খেলব না।" ৩ নভেম্বর থেকে ভারতে শুরু হওয়া সিরিজে প্রথমে তিন ম্যাচের টি ২০ সিরিজ ও তারপর দুই টেস্টের সিরিজ খেলার কথা বাংলাদেশের। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিটি দলে প্লেয়িং ইলেভেনে অন্তত একজন করে লেগ স্পিনার রাখা বাধ্যতামূলক। এই নিয়ম না মানায় দুই দলের কোচকে বরখাস্তও করা হয়েছে। এই বিষয়েও ক্রিকেটারদের মধ্যে ক্ষোভ রয়েছে। যদিও শাকিব এ দিন জানান, "বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে কোনও লেগ স্পিনার খেলেনি। কিন্তু হঠাৎ করেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সবাইকে অবাক করেছে। কিন্তু নিশ্চয় বোর্ড কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে।"
নিজেদের দাবি থেকে অবশ্য এক পাও সরে আসতে রাজি নন বাংলাদেশ ক্রিকেটাররা। এই ব্যাপারে সবাই এক জায়গায় রয়েছেন। শাকিব, মুশফিকুর, তামিমের মতো সিনিয়র খেলোয়াড়রাও একমত হয়েছেন এই ব্যাপারে। তাই বোর্ডের উপর প্রেসার বাড়ছে। এখন দেখার কী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বোর্ড। কারণ খেলতে না এলে একটা বড় অঙ্কের ক্ষতিপূরণ তাদের দিতে হবে। সেই সঙ্গে এর প্রভাব পড়বে দু'দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। 

পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা….


```