Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

অসামান্য গোলে এগিয়ে বাংলাদেশ, চাপ বাড়ল সুনীলদের

দ্য ওয়াল ব্যুরো: সত্যিই কি অঘটন ঘটাতে চলেছে বাংলাদেশ? কাতার ম্যাচে তিনিই ছিলেন নায়ক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমার্ধে সেই গুরপ্রীতের ভুলেই এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমার্ধের ৪২ মিনিটেই গুরুপ্রীত সিং সান্ধুর জাজমেন্টের ভুলকে কাজে লাগিয়ে গোল করে

অসামান্য গোলে এগিয়ে বাংলাদেশ, চাপ বাড়ল সুনীলদের

শেষ আপডেট: 15 October 2019 14:53

দ্য ওয়াল ব্যুরো: সত্যিই কি অঘটন ঘটাতে চলেছে বাংলাদেশ? কাতার ম্যাচে তিনিই ছিলেন নায়ক। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমার্ধে সেই গুরপ্রীতের ভুলেই এগিয়ে গেল বাংলাদেশ। প্রথমার্ধের ৪২ মিনিটেই গুরুপ্রীত সিং সান্ধুর জাজমেন্টের ভুলকে কাজে লাগিয়ে গোল করে গেলেন বাংলাদেশের স্ট্রাইকার সাদ উদ্দিন। ম্যাচের আগেই বাংলাদেশের কোচ জেমি ডে দাবি করেছিলেন তাঁদের হারাতে যথেষ্ট পরিশ্রম করতে হবে ভারতকে। কারণ ভারতকে আটকানোর সব পরিকল্পনা নাকি সারা। ম্যাচের শুরুটাও তেমনই করেছিলেন ইয়াসিনরা। প্রথম ১০ মিনিটে একাধিক আক্রমণ তুলে আনেন সবুজ জার্সিধারীরা। ১০ মিনিটের পর থেকে ম্যাচের দখল নেয় ভারত। দুই উইং ব্যবহার করে আক্রমণে উঠতে থাকেন উদান্ত, আশিক কুরিয়েনরা। সুনীলকে জোনাল মার্কিংয়ে রাখলেও দ্বিতীয় স্ট্রাইকার মনবীর সিং, অনিরুদ্ধ থাপারা আক্রমণে উঠছিলেন। ৩৪ মিনিটের মাথায় মনবীরের ব্যাক হেড ক্রসবারে লাগে। দেখে মনে হছিল যে কোনও মুহূর্তে গোল পেতে পারে ভারত। কিন্তু আদতে হল তার উল্টো। ৪২ মিনিটের মাথায় ফ্রিকিক পায় বাংলাদেশ। অধিনায়ক জামালের শট আটকাতে গোল ছেড়ে এগিয়ে আসেন গুরপ্রীত। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। গুরপ্রীত মিস করলেও নজর রেখেছিলেন বাংলাদেশের স্ট্রাইকার সাদ উদ্দিন। অসামান্য হেডে বল জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে যায় বাংলাদেশ। ০-১ গোলে পিছিয়েই ড্রেসিং রুমে যান সুনীলরা। এখন দেখার দ্বিতীয়ার্ধে 'ব্লু টাইগার্স'রা কামব্যাক করতে পারে কিনা। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

গান্ধীজির ট্যাঁকঘড়িটা চুরি গেল


```