Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

এটিকে'র জার্সি পরে বাবুন, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: সত্যি কর্পোরেট লীলা! মোহনবাগান কোচ থাকাকালীন অ্যাতলেটিকো ডি কলকাতা'কে ছাগলের তৃতীয় সন্তান বলেছিলেন সঞ্জয় সেন। সেই সঞ্জয়ই মোহনবাগানের দায়িত্ব ছেড়ে এখন এটিকে'তে স্টিভ কপেলের সহকারী কোচ। আর এ বার এটিকে'র জার্সিতে মাঠে দেখা গে

এটিকে'র জার্সি পরে বাবুন, সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 30 September 2018 05:43

দ্য ওয়াল ব্যুরো: সত্যি কর্পোরেট লীলা! মোহনবাগান কোচ থাকাকালীন অ্যাতলেটিকো ডি কলকাতা'কে ছাগলের তৃতীয় সন্তান বলেছিলেন সঞ্জয় সেন। সেই সঞ্জয়ই মোহনবাগানের দায়িত্ব ছেড়ে এখন এটিকে'তে স্টিভ কপেলের সহকারী কোচ। আর এ বার এটিকে'র জার্সিতে মাঠে দেখা গেল বাগানের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়কে। শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে ছিল পঞ্চম আইএসএলের উদ্বোধনী অনুষ্ঠান৷ সেই সঙ্গে চলতি মরশুমের প্রথম ম্যাচে এটিকে’র মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স৷ সেই ম্যাচে ভিআইপি বক্সে বাগানের ফুটবল সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়কে দেখে অনেকেরই চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়৷ বাগান কর্তা বাবুনের গায়ে জার্সিতে যে এটিকে’র লোগো৷ অ্যাতলেটিকো ডি কলকাতার অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় ও সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে খোশগল্প করতে দেখা গেল তাঁকে। মোহনবাগানে থেকে আবার এটিকে’তেও আছেন বাবুন? বাগান কর্তাকে এটিকে জার্সিতে দেখে গ্যালারি থেকে অনেক ফুটবল সমর্থকই এই প্রশ্ন তুলে দিলেন৷ স্বভাবতই সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু জোড় চর্চা৷ অনেকেই বলেন ইস্ট-মোহনের মতো দুই প্রধানকে অনেকবার অশালীন কথা বলেছেন এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তাই এটিকে'র জার্সি পরে মাঠে উপস্থিত থেকে আদতে নিজের ক্লাবকেই অসম্মান করলেন বাগানের ফুটবল সচিব। এমনিতাই মোহনবাগানে এই মুহূর্তে ভোটের উত্তাপ। অঞ্জন গোষ্ঠী থেকে সম্প্রতি টুটু গোষ্ঠীতে গিয়ে সেই উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ফের ফুটবল সচিব পদের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে তাঁকে। এই রকম পরিস্থিতিতে এটিকে'র জার্সি পরে যুবভারতীতে গিয়ে আদতে নিজের পায়েই কুড়ুল মারলেন বাবুন, বলে অনেকের মত। এর প্রভাব পড়তে পারে টুটু গোষ্ঠীর উপরেও। কারণ, বাবুনের এটিকে'র জার্সি পরাকে নিয়ে নির্বাচনী প্রচারে ইস্যু করবে অঞ্জন গোষ্ঠী বলেই মত একাংশের। বাগানের নির্বাচনী যুদ্ধে এর আগে টুটু বসুর প্রচার সভায় গিয়ে সমর্থন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বার এই নির্বাচনে ধুকে পড়ল তাঁর দল এটিকেও।

```