Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেলরত্ন থেকে রাজীব গান্ধীর নাম বাদ দেওয়ার দাবি, ববিতা ফোগাটের মন্তব্যে বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি জাতীয় ক্রীড়া দিবসে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন তাঁর বোন বীনেশ ফোগাট। আর তার পরেই বিতর্কিত মন্তব্যে জড়ান তাঁর দিদি কুস্তিগীর ববিতা ফোগাট। গত বছর বিজেপিতে যোগ দেওয়া এই কুস্তিগীর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্র

খেলরত্ন থেকে রাজীব গান্ধীর নাম বাদ দেওয়ার দাবি, ববিতা ফোগাটের মন্তব্যে বিতর্ক

শেষ আপডেট: 2 September 2020 05:06

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি জাতীয় ক্রীড়া দিবসে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন তাঁর বোন বীনেশ ফোগাট। আর তার পরেই বিতর্কিত মন্তব্যে জড়ান তাঁর দিদি কুস্তিগীর ববিতা ফোগাট। গত বছর বিজেপিতে যোগ দেওয়া এই কুস্তিগীর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন। তবে সেখানেই থেমে থাকেননি তিনি, এবার খেলরত্ন পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। কী কারণে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম এই পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ববিতার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গত শনিবার বীনেশের পুরস্কার পাওয়ার দিনেই খেলরত্ন পুরস্কারের সঙ্গে কেন রাজীব গান্ধীর নাম জড়িয়ে রয়েছে সেই নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন ববিতা। টুইট করে তিনি লেখেন, “ভারতে দাঁড়িয়ে ইতালিতে জ্যাভলিন ছোড়ার জন্যই কি রাজীব গান্ধীর নামে খেলরত্ন পুরস্কার দেওয়া হয়।” এই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকেই দাবি করেন, এভাবে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করতে পারেন না তিনি। যদিও বিতর্কের মুখে দমে যাওয়া তো নয়ই, বরং আরও আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেল গেরুয়া শিবিরে যোগ দেওয়া এই কুস্তিগীরকে। তিনি দাবি করেন, খেলরত্ন পুরস্কার থেকে সরিয়ে দেওয়া হোক রাজীব গান্ধীর নাম। কারণ তিনি ক্রীড়াক্ষেত্রে কেউ নন। বরং ক্রীড়াক্ষেত্রের কোনও কিংবদন্তির নামে এই পুরস্কারের নাম রাখা যেতে পারে বলেই জানিয়েছেন তিনি। একটি ভিডিও বার্তায় নিজের দাবি জানিয়েছেন ববিতা। সেখানে তিনি বলেন, ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান খেলরত্ন। তাই অলিম্পিক, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে পদকজয়ী কোনও কিংবদন্তির নামে সম্মান দেওয়া যেতে পারে। তাতে যাঁরা এই পুরস্কার পাচ্ছেন, তাঁদের সম্মান আরও বাড়বে। আর রাজীব গান্ধী রাজনীতির দুনিয়ার লোক ছিলেন। তাই তাঁর নামে এই পুরস্কার দেওয়া উচিত নয় বলেই জানিয়েছেন তিনি। ববিতার এই মন্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। অনেকেই তাঁর সমালোচনা করছেন। কেউ আবার বলছেন, খেলার দুনিয়া থেকে যেদিন রাজনীতির দুনিয়ায় তিনি পা রেখেছেন, সেদিন থেকেই নিজেকে ক্রীড়াবিদ বলার অধিকার হারিয়েছেন তিনি। তাই তাঁর দাবিতে কিছু যায় আসে না। এর আগেও অনেক বার বিতর্কে জড়িয়েছেন এই কুস্তিগীর। মার্চ মাসে তবলিঘি জামাতের জমায়েত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। করোনা সংক্রমণের জন্য এই জামাতের জমায়েতকে সরাসরি দায়ী করেন তিনি। টুইট করে ববিতা লেখেন, “করোনাভাইরাস ভারতের দ্বিতীয় সমস্যা। প্রথম সমস্যা অসভ্য জামাতিরা।” সেই সময়ও ববিতার এই মন্তব্যে বিতর্ক হয়েছিল। কিন্তু তারপরেও যে নিজের মন্তব্য থেকে তিনি সরে আসেননি তার আরও একবার প্রমাণ পাওয়া গেল। বিজেপিতে যোগ দেওয়ার পরে হরিয়ানার বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করে গেরুয়া শিবির। অবশ্য নির্বাচনে কংগ্রেসের প্রার্থীর কাছে হারতে হয়েছিল ববিতাকে। তাতে যে তিনি মোটেই দমে যাননি তা সাম্প্রতিক সময়ে তাঁর কর্মকাণ্ড থেকে পরিষ্কার।

```