Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাহালের ভেল্কিতে বিপর্যস্ত অজি ব্যাটিং

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি। খেলার পরে দুই সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ও বিরাট কোহলির ইন্টারভিউ নিয়েছিলেন 'চাহাল টিভি'তে। মেলবোর্নের পর কে ইন্টারভিউ নেবেন সেটা নিয়েই চিন্তা। কারণ চাহাল নিজেই তো ৬ উইকেট নিয়েছেন। তাঁর ঘূর্ণিতেই

চাহালের ভেল্কিতে বিপর্যস্ত অজি ব্যাটিং

শেষ আপডেট: 18 January 2019 06:22

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি। খেলার পরে দুই সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ও বিরাট কোহলির ইন্টারভিউ নিয়েছিলেন 'চাহাল টিভি'তে। মেলবোর্নের পর কে ইন্টারভিউ নেবেন সেটা নিয়েই চিন্তা। কারণ চাহাল নিজেই তো ৬ উইকেট নিয়েছেন। তাঁর ঘূর্ণিতেই বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ব্যাটিং। প্রথমে ব্যাট করে ২৩০ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন মমতা আর স্থানীয় নেত্রী নন, উনি এখন দেশের নেত্রী! কোন বিজেপি সাংসদ এমন মন্তব্য করলেন?

মেলবোর্নেও টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। দলে তিনটি পরিবর্তন এনেছিল ভারত। কুলদীপ যাদবের জায়গায় চাহাল, রায়ুডুর জায়গায় কেদার যাদব ও সিরাজের জায়গায় বিজয় শঙ্কর। ওভারকাস্ট কন্ডিশনে প্রথম থেকেই দুরন্ত বোলিং করছিলেন দুই পেস বোলার মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার। প্রথমেই দুই ওপেনার অ্যালেক্স ক্যারি ও অ্যারন ফিঞ্চকে দ্রুত তুলে নেন ভুবনেশ্বর। তারপর কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন খোয়াজা ও শন মার্শ।   খুব ধীরগতিতে ৭৩ রান যোগ করেন দুই ব্যাটসম্যান। কিন্তু চাহালকে নিয়ে আসতেই ব্যাটিংয়ে সব প্রতিরোধ ভেঙে পড়ল। একই ওভারে প্রথমে শন মার্শকে ৩৯ ও খোয়াজাকে ৩৪ রানের মাথায় আউট করে অস্ট্রেলিয়াকে বড় ধাক্কা দেন চাহাল। তাঁর বোলিং কোনও ব্যাটসম্যানই বুঝতে পারছিলেন না। স্টয়নিসও ১০ রান করে চাহালের শিকার হন। ম্যাক্সওয়েল ও পিটার হ্যান্ডসকম্ব কিছুটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন। দুজনের মধ্যে ম্যাক্সওয়েলকেই বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল। কিন্তু শামির বাউন্সারে ভুবনেশ্বর কুমারের দুরন্ত ক্যাচে ২৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল।   একমাত্র পিটার হ্যান্ডস্কম্বই কিছুটা ভালো ব্যাটিং করেন। কিন্তু হাফসেঞ্চুরি করার পরেই চাহালের বলে এলবিডাবলু হয়ে ৫৮ রানের মাথায় ফিরে যান হ্যান্ডসকম্ব। তারপর আর কেউ দাঁড়াতে পারেননি। ৪৮.৪ ওভারে মাত্র ২৩০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ ওভারে ৪২ রান দিয়ে ৬ উইকেট নেন লেগস্পিনার চাহাল। ২টি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি। ভারতের সামনে লক্ষ্যমাত্রা ২৩১ রান। এই ম্যাচ জিততে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে ফের এক ইতিহাস ছোঁবে ভারত। প্রথমবার সিরিজ ডবলের খেতাবের হাতছানি বিরাট কোহলিদের সামনে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```