Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাছাই-বৈঠক হলো না, আগেই গায়কোয়াড় বললেন, তাঁর পছন্দ শাস্ত্রীই

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার প্রশাসনিক কমিটি জানিয়ে দিয়েছে কপিল দেবের নেতৃত্বধীন কমিটিই ভারতীয় দলের নতুন কোচের বাছাই করবে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় জানালেন, কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই তাঁদের পছন্দ। গায়কোয়া

বাছাই-বৈঠক হলো না, আগেই গায়কোয়াড় বললেন, তাঁর পছন্দ শাস্ত্রীই

শেষ আপডেট: 27 July 2019 14:16

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার প্রশাসনিক কমিটি জানিয়ে দিয়েছে কপিল দেবের নেতৃত্বধীন কমিটিই ভারতীয় দলের নতুন কোচের বাছাই করবে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড় জানালেন, কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই তাঁদের পছন্দ। গায়কোয়াড়ের করা এই মন্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা। কোচ বাছাইয়ের আগেই কমিটি মেম্বার হয়ে তিনি কীভাবে এই কথা বললেন, তা নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট মহল। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে অংশুমান বলেন, "পারফরম্যান্স বিচার্য হলে, রবি শাস্ত্রী যথেষ্ট ভাল কাজ করেছেন। রবি শাস্ত্রীর বিষয় বাদ দিলে অন্য কোচিং পজিশনে বাছাই করা হবে। এটা নির্ভর করছে, কে আবেদন করছেন এবং বিসিসিআইয়ের নিজস্ব যোগ্যতামান তাঁদের রয়েছে কিনা, এই বিষয়ের উপরে।" কারণ শাস্ত্রী কোচ হলেও তিনি নিজের সাপোর্ট স্টাফ বাছতে পারবেন না। এটাও ঠিক করে দেবেন কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীর উপদেষ্টা কমিটি। এই ব্যাপারে গায়কোয়াড় বলেন, "নিজে কোচ থাকাকালীন নিজের চিকিৎসা আমাকেই করতে হত। স্বচ্ছন্দের পরিস্থিতিতে পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারবেন কিনা, সেই বিষয়টিও দেখার। দলকে কোন আবেদনকারী কীভাবে সাহায্য করতে পারবে, তার ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন করা হবে।" তবে গায়কোয়াড়ের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা। খাতায় কলমে এখনও ভারতীয় দলের কোচ শাস্ত্রী। অগস্টের মাঝামাঝি নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়া হবে। ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারা যাবে। ইতিমধ্যেই কোচের পদের জন্য আবেদন করেছেন গ্যারি কার্স্টেন, বীরেন্দ্র সেহওয়াগ, মাহেলা জয়বর্ধনে, টম মুডির মতো হেভিওয়েট নাম। তাই সেখানে নির্বাচন প্রক্রিয়া বেশ কঠিন হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আর তার মধ্যে কীভাবে আগে থেকে কারও নাম বললেন তিনি। ক্রিকেট মহলের বক্তব্য, অংশুমান গায়কোয়াড় যে বলছেন, কোচ হিসেবে রবি শাস্ত্রী যথেষ্ট সফল, তার কোনও প্রমাণ নেই। কারণ এখনও পর্যন্ত কোনও আইসিসি টুর্নামেন্ট তাঁর অধীনে জেতেনি ভারত। আর আইসিসি টুর্নামেন্টের সাফল্যের উপরেই নির্ভর করছে একজন কোচের সাফল্য। সে দিকে বিচার করলে রবি শাস্ত্রীর থেকে অনেক বেশি সফল গ্যারি কার্স্টেন। আর তাই গায়কোয়াড়ের মন্তব্য কীভাবে যুক্তিযুক্ত, সেই নিয়েও উঠছে প্রশ্ন।

```