Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বক্সিং-এ ইতিহাস ভারতের, সোনা জয় থেকে এক কদম দূরে অমিত

দ্য ওয়াল ব্যুরো : বক্সিং-এ ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন অমিত পাঙ্গাল। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় পুরুষ বক্সার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন। শুক্রবার কাজাখস্তানের সাকেন বিবোসিন

বক্সিং-এ ইতিহাস ভারতের, সোনা জয় থেকে এক কদম দূরে অমিত

শেষ আপডেট: 20 September 2019 13:15

দ্য ওয়াল ব্যুরো : বক্সিং-এ ভারতকে স্বপ্ন দেখাচ্ছেন অমিত পাঙ্গাল। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৫২ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় পুরুষ বক্সার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলেন। শুক্রবার কাজাখস্তানের সাকেন বিবোসিনভকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন অমিত। শনিবার ফাইনালে তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের শাখোবিদিন যইরভ। সেমিফাইনালে তিনি ফ্রান্সের বিল্লাল বেন্নেমাকে হারান। হরিয়াণার অমিত পাঙ্গালের উত্থান কিন্তু একদিনে হয়নি। ২০১৭ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন অমিত। ২০১৮ সালের এশিয়ান গেমস-এ সোনা জিতেছিলেন তিনি। ওই বছরই বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। ২০১৮ সালেই বুলগেরিয়াতে স্ত্রান্দজা মেমোরিয়াল টুর্নামেন্টেও সোনা জেতেন অমিত। চলতি বছর ৪৯ কেজি ক্যাটেগরি থেকে ৫২ কেজি ক্যাটেগরিতে লড়ছেন অমিত। ২০২০ টোকিও অলিম্পিকস-এর কথা মাথায় রেখেই নিজের ক্যাটেগরি বদলেছেন অমিত। আজ পর্যন্ত বক্সিং-এর একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেলের বেশি কিছু জেতেনি ভারত। তাও একটি টুর্নামেন্টে একের বেশি ব্রোঞ্জ মেডেল আসেনি। এর আগে ২০০৯ সালে বীজেন্দ্র সিং, ২০১১ সালে বিকাশ কৃষ্ণণ, ২০১৫ সালে শিব থাপা ও ২০১৭ সালে গৌরব বিধুরি বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন। এ বার কিন্তু ইতিমধ্যেই দুটি মেডেল নিশ্চিত করে ফেলেছেন ভারতীয় বক্সাররা। ৬৩ কেজি বিভাগে মনীশ কৌশিক ব্রোঞ্জ নিশ্চিত করেছেন। সেমিফাইনালে কিউবার অ্যান্ডি গোমেজ ক্রুজের কাছে ০-৫ ব্যবধানে হেরেছেন তিনি। পুরুষদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে মনীশকে নিয়ে মোট ৫টি ব্রোঞ্জ মেডেল পেলেন ভারতীয় বক্সাররা। এখন সব চোখ অমিতের দিকে। রুপো নিশ্চিত করেছেন তিনি। এখন দেখার শনিবার অমিতের হাত ধরে পুরুষদের বক্সিং-এ প্রথম সোনা ভারত পায় কিনা।

```