Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইডেনে প্রথম চারদিনের টিকিট শেষ, দর্শকদের উন্মাদনার প্রশংসা সৌরভের গলায়

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরেই ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হবে ইডেন গার্ডেন্সে। এই টেস্ট উপলক্ষ্যে সেজে উঠেছে ক্রিকেটের নন্দন কানন। সেইসঙ্গে সমান উৎসাহী দর্শকরাও। ইতিমধ্যেই ইডেনে প্রথম চারদিনে টিকিট নাকি শেষ হয়

ইডেনে প্রথম চারদিনের টিকিট শেষ, দর্শকদের উন্মাদনার প্রশংসা সৌরভের গলায়

শেষ আপডেট: 20 November 2019 10:14

দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরেই ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ শুরু হবে ইডেন গার্ডেন্সে। এই টেস্ট উপলক্ষ্যে সেজে উঠেছে ক্রিকেটের নন্দন কানন। সেইসঙ্গে সমান উৎসাহী দর্শকরাও। ইতিমধ্যেই ইডেনে প্রথম চারদিনে টিকিট নাকি শেষ হয়ে গিয়েছে। এমনটাই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে মুম্বই থেকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ বলেন, “ইডেনে ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম চারদিনের টিকিট শেষ। টেস্ট ম্যাচ ঘিরে দর্শকদের এই উৎসাহ দেখে খুব ভাল লাগছে।” আগেই জানা গিয়েছিল ইডেনে প্রথম তিনদিনের টিকিট শেষ। এবার জানা গেল চতুর্থ দিনের টিকিটও শেষ হয়ে গিয়েছে। একই কথা জানানো হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফেও। সিএবি কর্তারা জানিয়েছেন, ভিআইপি টিকিট ও পাস ছাড়া বাকি সব টিকিটই অনলাইনে ছাড়া হয়েছিল। প্রথম চারদিনের টিকিট শেষ। কাউন্টার থেকে বিক্রি করার মতো টিকিট খুবই কম। এই মুহূর্তে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলে বিশৃঙ্খলা হতে পারে। তাই ওই টিকিট হয়তো কাউন্টারে ছাড়া হবে না। ইনদোর থেকে সোমবার কলকাতায় চলে এসেছে ভারত-বাংলাদেশ দু’দলই। দলের আগে আলাদা বিমানে অবশ্য আসেন অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর ডেপুটি অজিঙ্ক্যা রাহাণে। মঙ্গলবার শহরে পা দেন হিটম্যান রোহিত শর্মা। বুধবার সকালে কলকাতায় আসার কথা ঘরের ছেলে মহম্মদ শামি ও উমেশ যাদবের। প্রস্তুতিও শুরু করে দিয়েছে দু’দল। এই টেস্ট ম্যাচ ঘিরে উৎসবের মেজাজ শহরে। সপ্তাহখানেক আগে থেকেই ইডেনের বাইরে উৎসাহী মানুষের ঢল। অনেকে টিকিটের খোঁজ করেছেন। প্রায় প্রতিদিনই এসে টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন অনেক। বাড়ানো হয়েছে ইডেনের নিরাপত্তা। এই টেস্ট উপলক্ষ্যে দু’দেশের অনেক ভিআইপি আসবেন। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তাই ইডেনের নিরাপত্তা সরেজমিনে দেখে গিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্তারা। ম্যাচ চলাকালীন কলকাতার সব সৌধের রংও গোলাপি হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

```