Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএলে নেই ভাজ্জি, ব্যক্তিগত কারণে খেলবেন না চেন্নাইয়ের আরও এক ক্রিকেটার

দ্য ওয়াল ব্যুরো: সময়টা মোটেই ভাল যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। প্রথমে করোনা হানা দিয়েছিল শিবিরে। তার মধ্যেই জানা যায়, শিবির ছেড়ে ভারতে ফিরে এসেছেন মহেন্দ্র সিং ধোনির ডেপুটি সুরেশ রায়না। এবার জানা গেল, আইপিএলে চেন্নাই সুপার কিংস পাচ্ছে না

আইপিএলে নেই ভাজ্জি, ব্যক্তিগত কারণে খেলবেন না চেন্নাইয়ের আরও এক ক্রিকেটার

শেষ আপডেট: 4 September 2020 11:05

দ্য ওয়াল ব্যুরো: সময়টা মোটেই ভাল যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। প্রথমে করোনা হানা দিয়েছিল শিবিরে। তার মধ্যেই জানা যায়, শিবির ছেড়ে ভারতে ফিরে এসেছেন মহেন্দ্র সিং ধোনির ডেপুটি সুরেশ রায়না। এবার জানা গেল, আইপিএলে চেন্নাই সুপার কিংস পাচ্ছে না অভিজ্ঞ স্পিনার হরভজন সিংকেও। ব্যক্তিগত কারণে আইপিএলের এই মরসুমে খেলবেন না তিনিও। চেন্নাই সূত্রে খবর, দলের কাছে নিজের আবেদন পাঠিয়ে দিয়েছেন হরভজন। তাঁর না খেলার সিদ্ধান্তকে সম্মান দিয়েছে চেন্নাই শিবির। এর ফলে কয়েক দিনের মধ্যে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার না খেলার সিদ্ধান্ত নিলেন। অবশ্য ঠিক কী ব্যক্তিগত কারণে ভাজ্জি খেলবেন না সেটা তাঁর বা দলের তরফে জানানো হয়নি। গত ২১ অগস্ট চেন্নাই সুপার কিংস সংযুক্ত আরব আমিরশাহী রওনা হওয়ার সময়েই জানা গিয়েছিল দলের সঙ্গে যাননি হরভজন। তখন জানা গিয়েছিল, ব্যক্তিগত কারণে তিনি সেই মুহূর্তে যাচ্ছেন না। পরে দলের সঙ্গে যোগ দেবেন। এখন বোঝা যাচ্ছে এই পরিস্থিতিতে আগে থেকেই খেলা নিয়ে সংশয় ছিল তাঁর মনে। রায়নার মতো শিবিরে যোগ দিয়ে ফিরে আসেননি তিনি। চেন্নাই সুপার কিংসের শিবির থেকে সুরেশ রায়নার দেশে ফিরে আসার পর থেকে জল্পনার অন্ত ছিল না সংবাদমাধ্যমে। পরিবারের আত্মীয়দের উপর দুষ্কৃতী হামলা, নাকি সন্তানদের জন্য দুশ্চিন্তা, নাকি হোটেলের ঘর নিয়ে সমস্যা, কী কারণে তিনি দেশে ফিরলেন তা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। অবশেষে মুখ খোলেন রায়না। বলেন, হোটেলের ঘর নিয়ে ঝামেলার কথা সত্যি নয়। ব্যক্তিগত কারণেই দেশে ফিরে এসেছেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেন, “বলা যায় না। হয়তো ক্যাম্পে ফের আমাকে দেখা যেতে পারে। প্রথমে আমাকে এখানে নিজের দায়িত্ব সামলাতে হবে। তারপর আমি তৈরি। আমার দেশে ফেরার সিদ্ধান্ত ব্যক্তিগত। পরিবারের জন্যই আমাকে ফিরে আসতে হয়েছে। বাড়িতে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল। হোটেলের ঘর নিয়ে ঝামেলার যে খবর বের হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে।” দলের সঙ্গে যে তাঁর কোনও সমস্যা হয়নি তা স্পষ্ট করে দেন রায়না। তিনি বলেন, “চেন্নাই সুপার কিংস আমার কাছে একটা পরিবার। মাহি ভাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাই আমার কাছে এই সিদ্ধান্ত খুবই কঠিন ছিল। কিন্তু পরিবারের জন্য আমাকে দেশে ফিরে আসতেই হত।” হরভজনের তরফে অবশ্য কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। চলবে ৫৩ দিন। আগামী ১০ নভেম্বর রয়েছে এই টুর্নামেন্টের ফাইনাল।

```