Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ম্যাচের আগের রাতে ম্যাঞ্চেস্টারে হুক্কাবারে সোয়েব মালিক, সানিয়া মির্জারা, তোলপাড় পাক ক্রিকেটে

দ্য ওয়াল ব্যুরো: সাতে সাত। বিশ্বকাপের মঞ্চে আরও একবার হেরে লজ্জায় মুখ পুড়েছে পাকিস্তানের। এর মধ্যেই সোয়েব মালিক-সহ একাধিক পাক ক্রিকেটারের ভিডিও এবং ছবি ঘিরে তোলপাড় পাকিস্তান ক্রিকেট। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে একটি

ম্যাচের আগের রাতে ম্যাঞ্চেস্টারে হুক্কাবারে সোয়েব মালিক, সানিয়া মির্জারা, তোলপাড় পাক ক্রিকেটে

শেষ আপডেট: 17 June 2019 09:10

দ্য ওয়াল ব্যুরো: সাতে সাত। বিশ্বকাপের মঞ্চে আরও একবার হেরে লজ্জায় মুখ পুড়েছে পাকিস্তানের। এর মধ্যেই সোয়েব মালিক-সহ একাধিক পাক ক্রিকেটারের ভিডিও এবং ছবি ঘিরে তোলপাড় পাকিস্তান ক্রিকেট। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে একটি পাবে বসে হুক্কা খাচ্ছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটার। কে কে রয়েছেন সেখানে? সোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক এবং ওয়াহাব রিয়াজ। এখানেই শেষ নয়। গোল করে যে জমাটি আড্ডা বসেছিল ম্যাঞ্চেস্টারের মানজারোস পাবে, সেখানে লাল পোশাকে চেয়ার আলো করে ছিলেন সোয়েব মালিকের স্ত্রী তথা টেনিস তারকা সানিয়া মির্জাও। কী বিশেষত্ব এই পাবের? মানজারোস ম্যাঞ্চেস্টারের একমাত্র পাব যেখানে আফ্রিকান অ্যাম্বিয়েন্স রয়েছে। সারাক্ষণ চলে ক্যালিপ্সো মিউজিক। লন্ডনের একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, ক্রিস গেইলের অন্যতম প্রিয় পাব এটি। একাধিক পাক ক্রিকেটপ্রেমী ওই ছবি টুইট করে লিখেছেন, “এই যদি ম্যাচের আগের রাতে খেলোয়াড়দের অবস্থা হয়, তাহলে এর থেকে আর কী ভাল খেলা আমরা আশা করতে পারি!” পাক ক্রিকেট বোর্ডও সোয়েব মালিকদের এই ধোঁয়ার আড্ডাকে ভাল ভাবে নেয়নি। সূত্রের খবর, সমস্ত ওই ফ্রেমে থাকা সমস্ত ক্রিকেটারকে শো কজ করছে পিসিবি। তবে এ নিয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি পাক ক্রিকেট বোর্ড।

```