ইস্টবেঙ্গলের নতুন কোচ ম্যানুয়েল দিয়াজ, জেনে নিন পরিচয়
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন সভাঘরে শ্রীসিমেন্ট আর ইস্টেঙ্গল ক্লাবকে মিলিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একের পর এক খেলোয়াড়দের সই করানোর পর্ব সারছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। এবার কোচও নিয়োগ করে ফেলল লাল-হলুদ।
আগামী আইএস
শেষ আপডেট: 8 September 2021 14:33
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন সভাঘরে শ্রীসিমেন্ট আর ইস্টেঙ্গল ক্লাবকে মিলিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর একের পর এক খেলোয়াড়দের সই করানোর পর্ব সারছিলেন এসসি ইস্টবেঙ্গল কর্তারা। এবার কোচও নিয়োগ করে ফেলল লাল-হলুদ।
আগামী আইএসএলে ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাবেন ম্যানুয়েল দিয়াজ। রিয়েল মাদ্রিদ বি দলের কোচিং করানো এই ৫৩ বছর বয়সীকে কোচকে বিপুল অর্থের বিনিময়ে জ্যাকিচাঁদ সিং, অরিন্দম ভট্টাচার্য, হীরা মণ্ডলদের হেড স্যার হিসেবে নিয়োগ করল ইস্টবেঙ্গল। বুধবার সন্ধেবেলাই এসএসি ইস্টবেঙ্গলের তরফে নতুন কোচের নাম ঘোষণা করা হয়েছে।
ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কি না তা নিয়ে অনেকটা সময় কেটে গিয়েছিল ক্লাব ও ইনভেস্টরের জটে। ফলে রবি ফাউলারও নিজের রাস্তা দেখে নিয়েছেন। ব্রিটিশ কোচ যে আর লাল-হলুদের দায়িত্ব সামলাবেন না তা আগেই স্পষ্ট হয়েছিল। শুধু কৌতূহল ছিল কে হবেন নতুন কোচ তা নিয়ে। আলেহান্দ্রো মেনেন্ডেজের পর তাঁর সহকারী মারিও রিবেরোকে কোচ করেছিল ইস্টবেঙ্গল। তিনিও ছিলেন স্প্যানিশ। সেই পর্বের পর ফের একজন স্প্যানিশ কোচকে পেতে চলেছে লাল-হলুদ জনতা। ২০১৮-১৯ মরশুমে রিয়েল মাদ্রিত যুব দলের দায়িত্বে ছিলেন ম্যানুয়েল দিয়াজ।
নতুন ক্লাবের দায়িত্ব নেওয়ার পর ম্যানুয়েল বলেছেন, "আমরা মাদ্রিদের লোক। জয় আমাদের ডিএনএ-তে রয়েছে।" তবে তিনি এও বলেছেন, এই দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জের। আমি চেষ্টা করব সমর্থকদের মুখে হাসি ফোটাতে।"
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'