Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পিংলার মেয়ে প্রণতি শেষ আটে রইলেন না জিমন্যাস্টিকে, এবারের মতো জয় অধরাই

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে আশা ছিল অনেক। কিন্তু মণিপুরের মীরাবাঈ চানুর মতো আসমুদ্র হিমাচলকে চমকে দিতে পারলেন না পিংলার মেয়ে প্রণতি। অলিম্পিক্স জিমন্যাস্টিকসের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন তিনি। রবিবার ভোরের দিকে প্রণতি নায়েকের খেলা দেখা

পিংলার মেয়ে প্রণতি শেষ আটে রইলেন না জিমন্যাস্টিকে, এবারের মতো জয় অধরাই

শেষ আপডেট: 25 July 2021 09:55

দ্য ওয়াল ব্যুরো: তাঁকে নিয়ে আশা ছিল অনেক। কিন্তু মণিপুরের মীরাবাঈ চানুর মতো আসমুদ্র হিমাচলকে চমকে দিতে পারলেন না পিংলার মেয়ে প্রণতি। অলিম্পিক্স জিমন্যাস্টিকসের ফাইনালে উঠতে ব্যর্থ হলেন তিনি। রবিবার ভোরের দিকে প্রণতি নায়েকের খেলা দেখার জন্য মুখিয়ে ছিলেন ক্রীড়াপ্রেমী মানুষ। কিন্তু আর্টিস্টিক জিমন্যাস্টিকসের খেলায় প্রণতি নায়েক শেষ করলেন ১২ নম্বরে। প্রত্যাশার চেয়ে যা অনেক দূরে। কারণ প্রথম ৮ জন জিমন্যাস্ট পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনালে খেলার সুযোগ পান। এদিন জিমন্যাস্টিকসে প্রথম সাবডিভিশনে ভারত তথা প্রণতির স্কোর ছিল ৪২.৫৬৫। আরও পড়ুন: শুকনো মুড়ি খেয়ে প্র্যাকটিস করতেন, কাল সেই পিংলার মেয়ে প্রণতি নামছেন অলিম্পিকে বাসচালকের মেয়ে প্রণতি নায়েক। প্রতিদিন বাবার কাজ থাকত না, যেদিন বেরতেন, পকেটে নিয়ে ফিরতেন ২০০ টাকা। তার মধ্যেই সবকিছু, আবার হয়তো দেখা গেল তিনদিন বসে রয়েছেন বাড়িতে। আয় বলতে ওইটুকুই। একটা সময় মুড়ি খেয়ে প্র্যাকটিসে নামতেন। অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি। করোনা কালে তাঁকে ঘরবন্দী থাকতে হয়েছে। শেষ দু’মাস কলকাতা সাইতে এসে প্র্যাকটিস করেছেন।একটা সময় মুড়ি খেয়ে প্র্যাকটিসে নামতেন। অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু স্বপ্ন দেখা ছাড়েননি। করোনা কালে তাঁকে ঘরবন্দি থাকতে হয়েছে। শেষ দু’মাস কলকাতা সাইতে এসে প্র্যাকটিস করেছেন। ভারত্তোলনে গতকাল মীরাবাঈ চানু ভারতকে এবারের অলিম্পিকে প্রথম পদকটি এনে দিয়েছেন। রূপো জিতেছেন তিনি। রবিবার আরও অনেকের মতোই প্রণতিকে নিয়ে স্বপ্ন দেখছিল দেশ। কিন্তু এবারের মতো তা ব্যর্থ হল।

```