Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিছুটা স্বস্তি, স্প্যানিশ পেরেজ ও মেক্সিকান এনরিকে খেলতে পারবেন লালহলুদ জার্সিতে

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ফেডারেশন ঘোষণা করেছে আগামী চার মাসের জন্য নির্বাসিত করা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবকে। অর্থাৎ এর মধ্যে নতুন কোনও খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবেন না লালহলুদ কর্তারা। কিন্তু এরমধ্যেই রবিবার শহরে পা দিচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডা

কিছুটা স্বস্তি, স্প্যানিশ পেরেজ ও মেক্সিকান এনরিকে খেলতে পারবেন লালহলুদ জার্সিতে

শেষ আপডেট: 15 September 2018 13:43

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ফেডারেশন ঘোষণা করেছে আগামী চার মাসের জন্য নির্বাসিত করা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবকে। অর্থাৎ এর মধ্যে নতুন কোনও খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবেন না লালহলুদ কর্তারা। কিন্তু এরমধ্যেই রবিবার শহরে পা দিচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডার বোরহা পেরেজ। তিনি পারবেন কি খেলতে? রবিবার সন্ধ্যা ৭.২০ বিমানে কলকাতায় পা দিচ্ছেন বোরহা। তাঁর খেলার ব্যাপারে আই লিগ সিইও সুনন্দ ধর জানিয়েছেন, ”নতুন দুই ফুটবলারের খেলতে কোনও সমস্যা নেই। এদের দু’ জনেরই নাম আগে থেকে ফেডারেশনের লিস্টে আছে।” ইস্টবেঙ্গলের দেবব্রত সরকারও এ দিন বৈঠকের পর বলেন, " নতুন দুজন বিদেশি খেলোয়াড়কে নেওয়ার ব্যাপারে কোনও সমস্যা নেই। কারণ ওদের নাম আগে থেকেই ফেডারেশনের তালিকায় ছিল।" ফলে আসন্ন আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে মেক্সিকোর স্ট্রাইকার এনরিকে ও স্প্যানিশ ডিফেন্ডার পেরেজের কোনও সমস্যা হবে না। কিন্তু সমস্যা দেখা দিয়েছে কাশিম আইদারাকে নিয়ে। ঘরোয়া লিগের পরেই কাশিম আইদারাকে ছেড়ে তাঁর জায়গায় নতুন খেলোয়াড় নেওয়ার চিন্তাভাবনা ছিল লালহলুদ কর্তাদের। কিন্তু সুনন্দ ধর জানিয়েছেন, " সাসপেনশনের আগে থেকে যাদের নাম ফেডারেশনের তালিকায় আছে তারাই শুধু খেলতে পারবে। ২০১৯ এর ৩১ জানুয়ারি পর্যন্ত নতুন করে আর প্লেয়ার সই করানো যাবে না।” অর্থাৎ কাশিম আইদারাকে ছেড়ে দিলেও তাঁর বদলে নতুন কোনও খেলোয়াড়কে নিতে পারবে না ইস্টবেঙ্গল শিবির। যা হবে সব ৩১ জানুয়ারি, ২০১৯ এর পর। ততদিনে আই লিগের বেশিরভাগ খেলায় হয়ে যাবে। তাই কাশিমকে ছাড়া হবে, নাকি তাঁকে নিয়েই খেলানো হবে সেই নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা।

```