Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মোহনবাগান গোলভাসি, হাফ ডজন হজম করল এএফসি কাপে

দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপের (AFC Cup) ইন্টারজোনাল সেমিফাইনালে নেমে পর্যুদস্ত এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। তাঁদের কোচ হাবাস মাঠে বল পড়ার আগে অনেক আত্মবিশ্বাসের কথা বলেছিলেন। কিন্তু বুধবার রাতে খেলার ফল বলছে হাফ ডজন হজম করে ফেলেছে হাবাস

মোহনবাগান গোলভাসি, হাফ ডজন হজম করল এএফসি কাপে

শেষ আপডেট: 22 September 2021 17:00

দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপের (AFC Cup) ইন্টারজোনাল সেমিফাইনালে নেমে পর্যুদস্ত এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। তাঁদের কোচ হাবাস মাঠে বল পড়ার আগে অনেক আত্মবিশ্বাসের কথা বলেছিলেন। কিন্তু বুধবার রাতে খেলার ফল বলছে হাফ ডজন হজম করে ফেলেছে হাবাসের দল। বিপক্ষের জালে বল জড়াতে পারেনি একবারও। খেলা শেষে স্কোরবোর্ড ৬-০। ৬০ বছর বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলে নজির সুরিনামের ভাইস প্রেসিডেন্টের এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন এফসি নাসাফের নরচায়েভ। মোহনবাগানের রক্ষণে যে আজ তিরি আর সন্দেশ ঝিঙ্ঘান নেই, তা হারে হারে টের পেয়েছে সবুজ মেরুন দল। এদিন খেলার শুরু থেকেই বিধ্বস্ত দেখায় মোহনবাগানকে। নাসাফের একের পর এক আক্রমণে সহজেই ছত্রভঙ্গ হয়ে যায় তাদের ডিফেন্স। আরও গোল হত। হাফ টাইমের কিছু আগে আবুদুরাকিমভকে গোলের মুখে ফাউল করায় নাসাফ পেনাল্টি পেয়ছিল। তবে তা কাজে লাগাতে পারেনি তারা। শট বারে লেগে ফিরে আসে। সেই হতাশা অবশ্য বেশিক্ষণ সহ্য করতে হয়নি নাসাফকে। তার তিন মিনিটের মাঝেই অতিরিক্ত সময়ে নাসাফের বোজোরভ মোহনবাগানের জালে বল জড়িয়ে দেন অনায়াসে। খেলার ফল হয় মোহনবাগানের প্রতিকূলে ০-৫। দ্বিতীয় হাফে আরও এক গোল হজম করতে হয় সবুজ মেরুন রক্ষণকে। নারজুলায়েভ ৭১ মিনিটের মাথায় গোল করে মোহনবাগানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। একটা সময় এমনও মনে হচ্ছিল, খেলা শেষের বাঁশি কখন বাজবে সেই আশায় অপেক্ষা করে আছেন সবুজ মেরুন জার্সিধারীরা। যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা। সবমিলিয়ে এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগানের অবস্থা শোচনীয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```