Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌম্যদীপ ম্যাচ ছাড়তে বলেছিলেন, বিস্ফোরক মণিকা, টেবল টেনিসে তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকেও তাঁদের সংঘাত আড়ালে থাকেনি। এবার আরও বড় অভিযোগে তোলপাড় ভারতীয় টেবল টেনিস। জাতীয় দলের কোচ বঙ্গ তনয় সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুললেন অলিম্পিকে ভারতের জার্সি গায়ে নামা টেবল টেনিস তারকা মণিকা

সৌম্যদীপ ম্যাচ ছাড়তে বলেছিলেন, বিস্ফোরক মণিকা, টেবল টেনিসে তুলকালাম

শেষ আপডেট: 3 September 2021 16:01

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকেও তাঁদের সংঘাত আড়ালে থাকেনি। এবার আরও বড় অভিযোগে তোলপাড় ভারতীয় টেবল টেনিস। জাতীয় দলের কোচ বঙ্গ তনয় সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুললেন অলিম্পিকে ভারতের জার্সি গায়ে নামা টেবল টেনিস তারকা মণিকা বাত্রা (Manika Batra)। তাঁর অভিযোগ, গত মার্চে দোহায় অনুষ্ঠিত টিটি এশিয়ান চ্যাম্পিয়নশিপে নৈহাটির সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সৌম্যদীপ। এ ব্যপারে সৌম্যদীপের বক্তব্য জানার জন্য দ্য ওয়াল-এর তরফে একাধিকবার ফোন করা হয়েছিল। কিন্তু তাঁর ফোন বন্ধ রয়েছে। পরে প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে। অলিম্পিকে গিয়ে সৌম্যদীপের সাহায্য নিতে চাননি মণিকা। তা নিয়ে সর্বভারতীয় টেবল টেনিসের নিয়ামক সংস্থা তাঁকে শোকজ করেছিল। শুক্রবার সেই জবাব দিতে গিয়েই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মণিকা বাত্রা। তিনি এও বলেছেন, সৌম্যদীপ যে তাঁকে ম্যাচ ফিক্সিং করতে বলেছিলেন তার সমস্ত প্রমাণ রয়েছে। প্রয়োজনে তিনি তা পেশ করতে পারেন। অলিম্পিকেও সৌম্যদীপের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। বলা হয়েছিল, সুতীর্থাকে সুবিধা পাইয়ে দিতে ভূমিকা নিয়েছিলেন সৌম্যদীপ। মণিকা লিখেছেন, দেশের স্বার্থের কথা বলে দোহায় ম্যাচ ছাড়তে বলেছিলেন কোচ। হোটেলের ঘরে এসে প্রায় আধঘণ্টা এ নিয়ে কথা বলেছিলেন সৌম্যদীপ। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই জাতীয় টেবল টেনিস সংস্থা ইতিমধ্যেই সৌম্যদীপের জবাব চেয়েছে। সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে সৌম্যদীপের জন্য বড় শাস্তি অপেক্ষা করছে।   পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```