Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যাচ জিতলো ভারত, মন জিতলো হংকং

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার খেলা শুরুর আগে অতি বড় সমর্থকও ভাবেননি ভারতকে এতটা টক্কর দেবে হংকং। একসময় তো মনে হয়েছিল এশিয়া কাপের ইতিহাসে সবথেকে বড় অঘটন বুঝি ঘটতে চলেছে। কিন্তু চাপের মধ্যে ভেঙে পড়ল হংকং। ম্যাচ হারলেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করলেন

ম্যাচ জিতলো ভারত, মন জিতলো হংকং

শেষ আপডেট: 18 September 2018 21:28

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার খেলা শুরুর আগে অতি বড় সমর্থকও ভাবেননি ভারতকে এতটা টক্কর দেবে হংকং। একসময় তো মনে হয়েছিল এশিয়া কাপের ইতিহাসে সবথেকে বড় অঘটন বুঝি ঘটতে চলেছে। কিন্তু চাপের মধ্যে ভেঙে পড়ল হংকং। ম্যাচ হারলেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করলেন অংশুমান রাথের ছেলেরা। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান হংকং অধিনায়ক অংশুমান রাথ। ভারতীয় ব্যাটিংকে সামনে থেকে নেতৃত্ব দেন ধাওয়ান৷ বিধ্বংসী শিখরকে দেখা না-গেলেও ১০৫ বলে এ দিন সেঞ্চুরিতে পৌঁছন ধাওয়ান৷ শেষ পর্যন্ত ১২০ বলে ১২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন গব্বর৷ তাঁর ইনিংস সাজানো ১৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে৷ ওয়ান ডে কেরিয়ারে ১৪তম শতরান করে যুবরাজের ১৪ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন শিখর৷ পাশাপাশি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে ১৪টি ওয়ান ডে সেঞ্চুরির মালিক হলেন ধাওয়ান৷ প্রথম জন অবশ্য কোহলি। তবে এ দিন সেঞ্চুরি করে শচীন তেণ্ডুলকরের পর প্রথম ভারতীয় হিসেবে সংযুক্ত আরব আমীরশাহিতে শতরান করলেন ধাওয়ান৷ সচিনের সেঞ্চুরি এসেছিল ২০০০ সালে শারজায়৷ শিখর ছাড়াও রান পেয়েছেন রায়ুডু৷ দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে ১১৬ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি৷ তবে ব্যক্তিগত ৬০ রানে থেমে যায় তাঁর ইনিংস৷ ৭০ বলের ইনিংসে ২টি ছয় ও ৩টি বাউন্ডারি মারেন তিনি৷ এছাড়া ৩৩ রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক৷ ২৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা কেদার যাদব৷ রোহিত শুরুটা ভালো করেও উইকেট ছুঁড়ে দিয়ে আসেন৷ ভারত অধিনায়ক এ দিন ব্যক্তিগত ২৩ রানে এহসানের বলে বড় শট মারতে গিয়ে আউট হন৷ রোহিতের মতো ব্যর্থ মহেন্দ্র সিং ধোনিও৷ তিন বল খেলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ মাত্র তৃতীয় বলেই অফ-স্পিনার এহসান খানের পাতা ফাঁদে পা-দিয়ে আউট হন ধোনি৷ তিনি দ্রুত ফিরে যাওয়ায় ভারতীয় ইনিংসের রান-রেট মন্থর হয়ে যায়৷ সাত উইকেটে ২৮৫ রানে শেষ হয় ভারতের ইনিংস৷ জবাবে ব্যাট করতে নেমে রেকর্ড ওপেনিং পার্টনারশিপ ও নিজাকত এবং অংশুমানের দুরন্ত ব্যাটিং অ্যাসিড টেস্ট নিল ভারতীয় বোলিংয়ের৷ ওপেনিং জুটিতে ১৭৪ রান তুলে ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস গড়ল হংকং৷ এখনও পর্যন্ত ২৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছে তারা৷ কিন্তু এটাই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ হংকং-এর৷ সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থামেন নিজাকত৷ তিনি হন খালিল আহমেদের প্রথম আন্তর্জাতিক শিকার৷ এ দিন ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয় রাজস্থানের বছর কুড়ির বাঁ হাতি পেসারের৷ অভিষেকেই তিনটি গুরুত্বপূর্ন উইকেট নেন তিনি। তবে হংকং-এর ওপেনিং জুটি ভাঙেন কুলদীপ যাাদব৷ ইনিংসের ৩৪তম ওভারে প্রথম উইকেট হারায় হংকং৷ ব্যক্তিগত ৭৩ রানে হংকং অধিনায়াককে ড্রেসিংরুমে ফেরান চায়নাম্যান৷ পর পর হংকং-এর দুই ওপেনার ড্রেসিংরুমে ফিরে যেতেই তাঁদের লড়াই ফিকে হয়ে যায়৷ শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে হংকং করে ২৫৮ রান৷ ২৬ রানে জয় পায় ভারত৷ তবে দুর্বল হংকংকে হারাতে ভারতকে যতটা বেগ পেতে হলো তাতে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে বেশ চাপে থাকবেন রোহিতরা। অন্যদিকে হেরে গিয়েও সবার প্রশংসা কুড়োলো হংকংয়ের তরুণ ক্রিকেটাররা।

```