Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অলিম্পিকের রঙে রাঙিয়ে তোলা হল হাওড়া ব্রিজকে, একরাশ মুগ্ধতায় বঙ্গ ক্রীড়াপ্রেমীরা

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ব্রিজ এই কারণেই হেরিটেজ, সেটি একই সঙ্গে সংস্কৃতির বাহকও। বহমান সংস্কৃতিকে তুলে ধরে এই ব্রিজ। সেই কারণেই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হওয়ার প্রাকাল্যে হাওড়া ব্রিজকে রাঙিয়ে তোলা হল অলিম্পিকের রঙে। অশান্ত পৃথিবীতে, করো

অলিম্পিকের রঙে রাঙিয়ে তোলা হল হাওড়া ব্রিজকে, একরাশ মুগ্ধতায় বঙ্গ ক্রীড়াপ্রেমীরা

শেষ আপডেট: 20 July 2021 04:13

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ব্রিজ এই কারণেই হেরিটেজ, সেটি একই সঙ্গে সংস্কৃতির বাহকও। বহমান সংস্কৃতিকে তুলে ধরে এই ব্রিজ। সেই কারণেই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হওয়ার প্রাকাল্যে হাওড়া ব্রিজকে রাঙিয়ে তোলা হল অলিম্পিকের রঙে। অশান্ত পৃথিবীতে, করোনার দাপটকে মনে রেখেও জাপান প্রশাসন দেখাল তাদের হিম্মত রয়েছে। তারা কথা দিয়েছিল টোকিও অলিম্পিক হবে, হচ্ছেও তাই। উদিত সূর্যের দেশ হয়তো উদ্বোধনী অনুষ্ঠানেও করোনার কথা মাথায় রেখে সেরকম একটি বার্তা দেবে। ভারত থেকে রেকর্ড সংখ্যক প্রতিযোগী এবার অংশ নিয়েছেন অলিম্পিকসে। মোট ১২৯ জন, কোচ, সাপোর্ট স্টাফ ধরলে সংখ্যাটা আরও বেশি। সব মিলিয়ে মোট ১১,০০০ প্রতিযোগী এবং তাদের সহকারি এবার গিয়েছেন জাপানে। আর অলিম্পিকের এই মহাযজ্ঞকে শ্রদ্ধা এবং স্যালুট জানাতে বিশেষ উদ্যোগ নিল মিনিস্ট্রি অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজকে বিশেষভাবে সাজানো হল এই কারণে। ভারতীয় অ্যাথলিটদের উদীপ্ত করার এই প্রয়াস প্রশংসনীয় হচ্ছে। অলিম্পিকের রিং - এর পাঁচটি রঙে আলো জ্বলবে এবং নিভবে। তাতে মানুষকে মনে করে দেওয়া হবে এই আলোর ঝর্নাধারা আসলে ক্রীড়া মহামিলনমেলার সংকেত। https://twitter.com/shipmin_india/status/1416227965759725572 অলিম্পিকের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে অলিম্পিক মশাল, অলিম্পিক রিং। অলিম্পিক মানেই সাদা পতাকায় পাঁচটি রিং একে অপরকে জড়িয়ে থাকার প্রতীক। কিন্তু অলিম্পিক রিং-এর মূল ইতিহাস কি, সেটি নিয়েও সমানে আলোচনা হয়ে থাকে। অলিম্পিক রিং-এর আসল মানেটাই বা কি? আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার উদ্যোগে যখন আঠারোশ ছিয়ানব্বই সালে আধুনিক অলিম্পিকের সূচনা হয়, তখন আধুনিক অলিম্পিকের জনক পিয়ের দ্য কুবার্তিনের মূল মন্ত্র ছিল-সিটিয়াস,অলটিয়াস, ফর্টিয়াস। এই ল্যাটিন শব্দের অর্থ হল, ফাস্টার, হায়ার ও স্ট্রংগার। অলিম্পিকের পাঁচটি রিংয়ের মাধ্যমে; পাঁচটি মহাদেশকে তুলে ধরা হয়। ইওরোপ, এশিয়া,আফ্রিকা, ওশেনিয়ার পাশাপাশি; দুই আমেরিকাকে তুলে ধরা হয় একটা রিংয়ের মাধ্যমে। মহা আসরের আগে বঙ্গের ক্রীড়াপ্রেমী মানুষকে এক টুকরো টোকিও উপহার দেওয়া হল, এটাই মনে হয় আসল কথা।

```