Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গ্রুপের খেলা শেষ হওয়ার আগেই সুপার ফোরের সূচি, বিতর্কে এশিয়া কাপ

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে সূচি বিতর্ক পিছু ছাড়ছেই না। প্রথমে পরপর দু'দিন ভারতের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকারের মতো প্রাক্তন তারকারা। এ বার গ্রুপ লিগ শেষ হওয়ার আগেই সুপার ফোরের সূচি প্রকাশকে ঘিরে মুখ খুললেন বাংলাদেশ অধি

গ্রুপের খেলা শেষ হওয়ার আগেই সুপার ফোরের সূচি, বিতর্কে এশিয়া কাপ

শেষ আপডেট: 20 September 2018 09:50

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে সূচি বিতর্ক পিছু ছাড়ছেই না। প্রথমে পরপর দু'দিন ভারতের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকারের মতো প্রাক্তন তারকারা। এ বার গ্রুপ লিগ শেষ হওয়ার আগেই সুপার ফোরের সূচি প্রকাশকে ঘিরে মুখ খুললেন বাংলাদেশ অধিনায়ক মাশরফি মোর্তাজা। বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হয়, এশিয়া কাপের এ ১, এ ২, বি ১, বি ২ দল কারা হয়েছে। ভারত গত কাল হংকংকে হারিয়ে দেওয়ার পরেই সুপার ফোর-এর চারটে দল ঠিক হয়ে যায়। তার পরেই জানিয়ে দেওয়া হয় এক নম্বর, দু’নম্বর দলের নাম। গ্রুপ এ'র ম্যাচ শেষ হলেও গ্রুপ বি'র ম্যাচ শেষ হওয়ার আগেই ভারত এ ১, পাকিস্তান এ ২ এবং আফগানিস্তান এ ১ ও বাংলাদেশ এ ২ দল হয়ে যায়। এই সূচি জানার পরে রীতিমতো অসন্তুষ্ট মোর্তাজা। বুধবার অনুশীলনের পরে তিনি সাংবাদিকদের পরিষ্কার বলে দেন, ‘‘আমি রীতিমতো হতাশ। সমস্ত প্রতিযোগিতার একটা নিয়ম থাকে। কিন্তু এখানে সেই নিয়মের বাইরে চলে যাচ্ছি আমরা। এটাই সব চেয়ে হতাশার।’’ এর ফলে যা দাঁড়াল, আফগানিস্তান ম্যাচ তারা জিতুক বা হারুক, বাংলাদেশকে আগে থেকেই গ্রুপের দু’নম্বর দল হতে হচ্ছে। যার জেরে বৃহস্পতিবার আবু ধাবিতে ম্যাচ খেলে শুক্রবারই আবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ে খেলতে হবে বাংলাদেশকে। যা নিয়ে তীব্র ক্ষোভ মোর্তাজার। তিনি বলে দেন, ‘‘এতে পাগলেও হতাশ হবে। আফগানিস্তান ম্যাচে নামার আগেই আমরা গ্রুপের দু’নম্বর দল হয়ে গেলাম। তা হলে আর এই ম্যাচের মানে কী?’’ কেন এ রকম হল? এই নিয়ে সরকারি ভাবে কেউ কোনও বক্তব্য রাখছেন না। কিন্তু এশিয়া কাপের সঙ্গে যুক্ত এক কর্তার কথায়, এই নিয়ম নতুন করে বদল হয়নি। প্রতিযোগিতার শুরুর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, কারা এ ১ হবে আর কারা বি ১ হবে। এর সঙ্গে গ্রুপ লিগের ম্যাচের ফলে কোনও প্রভাব পড়েনি। আগে থেকে দলের ‘সিডিং’ করে এ ১, বি ১ ঠিক হয়েছে। ২০০৭ বিশ্বকাপেও এই ভাবে এক নম্বর, দু’নম্বর দল ঠিক হয়েছিল। তাঁর ব্যাখ্যা, সিডিং অনুযায়ী, বাংলাদেশ বি ২ ছিল আগে থেকেই। শ্রীলঙ্কা বি ১। কিন্তু আফগানিস্তান হঠাৎ শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ায় তারা বি ১ হয়ে গিয়েছে। এই প্রক্রিয়াটা আগে থেকেই সব দলকে জানানো ছিল। বাংলাদেশের ক্রিকেটারেরা হয়তো পরে জেনেছেন। আর তার জেরেই এত ঝামেলা। কিন্তু তাঁরা যে যুক্তিই দেখান, ক্লাব ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, এমনকী অন্যান্য খেলাতেও গ্রুপের ফল নির্ধারণ হয় খেলার ফলের উপর নির্ভর করে। সেখানে আগে থেকে কিছুই ঠিক করা থাকে না। তাহলে খেলার মূল্য কোথায় থাকে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এমনিতেই পরপর খেলা নিয়ে সমালোচনা হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। বুধবার এই সূচি প্রকাশ করা নিয়ে বেরিয়ে এল তাঁদের অপদার্থতার পরিচয়।

```