Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের টস হারলেন বিরাট, দলে বদল দুটি, ব্যাটিং করতে নামল ভারত

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (Virat Kohli) টস ভাগ্য সুপ্রসন্ন নয়। আবারও তিনি রবিবারের ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টস হেরে ব্যাটিং করতে নামলেন। পাক ম্যাচেও তাই হয়েছিল, যার ফলে বিপক্ষ দলের রান তাড়া করতে সুবিধে হয়েছে। হাইভ

ফের টস হারলেন বিরাট, দলে বদল দুটি, ব্যাটিং করতে নামল ভারত

শেষ আপডেট: 31 October 2021 14:21

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (Virat Kohli) টস ভাগ্য সুপ্রসন্ন নয়। আবারও তিনি রবিবারের ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টস হেরে ব্যাটিং করতে নামলেন। পাক ম্যাচেও তাই হয়েছিল, যার ফলে বিপক্ষ দলের রান তাড়া করতে সুবিধে হয়েছে। হাইভোল্টেজ ম্যাচ। যেটিকে ভাবা হচ্ছে বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনাল। দুবাইয়ে যে দল জিতবে, সেই দলই বলা যায় শেষ চারের দিকে অনেকটা এগিয়ে যাবে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। আজ যে দল জিতবে, তাদের সেমিতে ওঠার জোর সম্ভাবনা থাকবে। আরও পড়ুন: খেলার মধ্যেই বুকে ব্যথা নিয়ে হাসপাতাল ছুটলেন আগুয়েরো এই ম্যাচে ভারতের দুটি বদল ঘটেছে, ভুবনেশ্বর কুমারের জায়গায় এসেছেন শার্দুল ঠাকুর। ঈশান কিশান এসেছেন সূর্যকুমার যাদবের স্থানে। ভারতীয় দল: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঈশান কিশান, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দর জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, বরুন চক্রবর্তী, যশপ্রিৎ বুমরা। নিউজিল্যান্ড দল: মার্টিন গুপ্তিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে দুই দলেরই রয়েছে সমান ৮টি করে জয়। আর পরিত্যক্ত হয়েছে অন্য ম্যাচটি। আজ ১৮তম ম্যাচে যারা জিতবে, তারাই এগিয়ে যাবে মুখোমুখি পরিসংখ্যানে। তবে এক্ষেত্রে খানিক এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার (২০০৭ ও ২০১৬) ভারতের মুখোমুখি হবে দু’বারই জিতেছেন কিউইরা। তাই আজ ভারতের সামনে বিশ্বকাপে কিউইদের প্রথমবার হারানোর মিশন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```