Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাউন্ডারি লাইনের বাইরে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ কিউয়ি তারকার! দেখুন ভিডিও

নিউজিল্যান্ডের ট্রয় জনসন এবং নিক কেলি-র যৌথ প্রচেষ্টায় যে ক্যাচ নেওয়া হয়েছে, তা দেখে ভাষা হারিয়েছেন সকলেই!

বাউন্ডারি লাইনের বাইরে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ কিউয়ি তারকার! দেখুন ভিডিও

শেষ আপডেট: 14 January 2024 13:33

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটে ঝাঁপিয়ে পড়ে কেউ ক্যাচ নিলেই উঠে আসে জন্টি রোডসের প্রসঙ্গ। তুলনাটা বস্তাপচা হয়ে গেলেও এখনও কিছু ক্যাচ ধরা দেখলেই মনে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার তারকার কথা। এক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের ট্রয় জনসন এবং নিক কেলি-র যৌথ প্রচেষ্টায় যে ক্যাচ নেওয়া হয়েছে, তা দেখে ভাষা হারিয়েছেন সকলেই!

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেই ঘটেছে এই কাণ্ড। শনিবার সুপার ম্যাচের খেলায় ওয়েলিংটন ও সেন্ট্রাল ডিস্ট্রিক্ট মুখোমুখি হয়েছিল। সেন্ট্রাল ডিস্ট্রিক দলের ওপেনার উইল ইয়ং লং অফে একটি বল তুলে মারেন। সকলেই নিশ্চিত ছিলেন হয় ছয়, নয়তো চার হবেই। কারণ ওয়েলিংটনের ফিল্ডাররা ছিলেন ৩০ গজের বৃত্তের আশপাশেই। কিন্তু শেষ পর্যন্ত উইল ইয়ংয়ের সেই তুলে মারা বল তালুবন্দি হয়ে যাবে ভাবতেই পারেননি কেউই।

উইল যখন বলটি তুলে মারেন তখন মিড অনে ফিল্ডিং করছিলেন নিক কেলি। বলকে লক্ষ্য করে ছুটে যান তিনি। ঠিক বাউন্ডারি লাইনের আগে এসেই ঝাঁপ মারেন কেলি। অব্যর্থ লক্ষ্যে বলটি ধরে ফেলে তিনি, কিন্তু সেটা বাউন্ডারি লাইনের বাইরে। তা বুঝতে পেরেই দ্রুত বলটি মাঠের মধ্যে ছুড়ে দেন কিউয়ি তারকা। নিকের পিছন পিছন ছুটে আসা ট্রয় জনসন সেই ছুড়ে দেওয়া বল ধরে ফেলেন। 

ক্যাচটি ঠিকভাবে ধরা হয়েছে কিনা তা নিশ্চিত করতে টিভি আম্পায়ার বারবার ফুটেজ ঘুরিয়ে ফিরিয়ে দেখেন। দেখা যায়, বল বা বল হাতে নিক কেলির শরীর কখনই বাউন্ডারি লাইন বা লাইনের বাইরে মাটি স্পর্শ করেনি। নেট পাড়ায় এই ক্যাচের ভিডিও ভাইরাল হয়েছে।

যদিও শেষ পর্যন্ত সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ম্যাচটি জেতে। তবে ক্যাচ নিয়ে উইল নেকি ও ট্রয় জনসন মন জয় করে নিয়েছেন সকলের। এটাই সর্বকালের সেরা ক্যাচ কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে।


```