Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

প্রোটিয়াদের উড়িয়ে ধাক্কা ডাচদের! ওলট-পালট হিসেব, সেমিতে ভারত

দ্য ওয়াল ব্যুরো: জমে গেল টি-২০বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ ২-র লড়াই। দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে সব অঙ্ক ওলটপালট করে দিল নেদারল্যান্ডস (Netherlands)। হারের ফলে শেষ চারের লড়াই থেকে প্রায় ছিটকে গেল প্রোটিয়ারা। মুখে হাসি

প্রোটিয়াদের উড়িয়ে ধাক্কা ডাচদের! ওলট-পালট হিসেব, সেমিতে ভারত

শেষ আপডেট: 6 November 2022 04:15

দ্য ওয়াল ব্যুরো: জমে গেল টি-২০বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ ২-র লড়াই। দক্ষিণ আফ্রিকাকে (South Africa) হারিয়ে সব অঙ্ক ওলটপালট করে দিল নেদারল্যান্ডস (Netherlands)। হারের ফলে শেষ চারের লড়াই থেকে প্রায় ছিটকে গেল প্রোটিয়ারা। মুখে হাসি ফুটল পাকিস্তান, বাংলাদেশ সমর্থকদের মুখে। শেষ চারে যাওয়ার লড়াই সহজ হল ভারতেরও।

টস জিতে রবিবার অ্যাডিলেডে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বামুভা। দুই ডাচ ওপেনারের ব্যাটে দ্রুত রান আসতে থাকে। স্টেফন মিবার্গ ও ম্যাক্স ও'দৌদ ৮ ওভারেই নেদারল্যান্ডসকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেয়।

T20 World Cup, Netherlands, South Africa

পরে টম কোপার ও শেষে কলিন অ্যাক্রেমনের ঝোড়ো ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ভদ্রস্থ রান করে নেদারল্যান্ডস। ৪ উইকেট খুইয়ে তোলে ১৫৮ রান। বল হাতে এদিন প্রোটিয়া বোলারদের মধ্যে কেশব মহারাজ নেন দুই উইকেট। মার খেয়েছেন পারনেল, রাবাদা ও এনগিডি। তবে উল্লেখযোগ্য বোলিং করেছেন এনরিক নর্টজে। ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন এক উইকেট।

১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ডাচ বোলিংয়ের সামনে ধস নামে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে। কোনও ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। কুইন্টন ডি'কক (১৩), বামুভা (২০), অ্যাডেন মাক্রাম (১৭), ডেভিড মিলার (১৭), হেনরিক ক্লাসিন (২১), কেউই তেমন রান পাননি। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন রিলে রশো (২৫)।

নেদারল্যান্ডসের হয়ে ব্র্যান্ডন গ্লোভার একাই নেন তিন উইকেট। ব্যস ডি লিডি ও ফ্রিড ক্লাসেন নেন দু'টি করে উইকেট। বলা চলে ডাচদের নিয়ন্ত্রিত বোলিংই এদিনের ম্যাচে বাজিমাত করল। ২০ ওভার ব্যাট করেও ১৫৯ লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারল না দক্ষিণ আফ্রিকা। থেমে গেল ১৪৫-এ।

এদিকে দক্ষিণ আফ্রিকার হারের ফলে শেষ চার নিশ্চিত হয়ে গেল ভারতের। ফলে আজ দুপুরে জিম্বাবোয়ের বিরুদ্ধে রোহিতদের ম্যাচটা কার্যত নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়াল। তবে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাবে কিনা সেটা জানার জন্য তাকিয়ে থাকতে হবে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের দিকে। কারণ, এই ম্যাচে যে জিতবে, সেই সেমি ফাইনালে পৌঁছে যাবে। আর পাকিস্তান যদি জিতে যায়, তাহলে রান রেটে এগিয়ে থাকার কারণে বাবর আজম-শাহিন আফ্রিদিরাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাবে।

বিয়ে ভাঙছে শোয়েব-সানিয়ার! জোর জল্পনা পাক মিডিয়ায়


```