Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এ যেন আসল বাহুবলী, কুস্তির রবি কুমারকে দেখে তাজ্জব বনে যেতে হয়

দ্য ওয়াল ব্যুরো: সেলুলয়েডে প্রভাস হয়েছিলেন বাহুবলী, তাঁর ফিজিক দেখে মোহিত হয়েছিলেন সকলে। পাহাড়প্রমাণ ওজনের যে কোনও জিনিসকে তুলে ফেলতে পারতেন অনায়াসে। সেই প্রভাসকে মনে করালেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির রবি কুমার দাহিয়া। টোকিও অলিম্পিকে যা

এ যেন আসল বাহুবলী, কুস্তির রবি কুমারকে দেখে তাজ্জব বনে যেতে হয়

শেষ আপডেট: 25 August 2021 14:15

দ্য ওয়াল ব্যুরো: সেলুলয়েডে প্রভাস হয়েছিলেন বাহুবলী, তাঁর ফিজিক দেখে মোহিত হয়েছিলেন সকলে। পাহাড়প্রমাণ ওজনের যে কোনও জিনিসকে তুলে ফেলতে পারতেন অনায়াসে। সেই প্রভাসকে মনে করালেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির রবি কুমার দাহিয়া। টোকিও অলিম্পিকে যাওয়ার আগে রবি কুমার শিবমন্দিরে গিয়ে মানত করেছিলেন, পদক নিয়ে ফিরলে তিনি শিবলিঙ্গে জলাভিষেক করবেন। টোকিওতে কুস্তিতে রুপো জয়ের পরে রবি সেটি পালন করতে খালি গায়ে জল নিয়ে শিবলিঙ্গে জল দিয়েছেন। ঘাড়ের উপর কলসি নিয়ে শিবমন্দিরের দিকে হেঁটে চলেছেন তিনি। এই ছবি মনে করিয়ে দিয়েছে জনপ্রিয় সিনেমা বাহুবলীর সেই দৃশ্য। কলসির জল দিয়ে মহাদেবের জলাভিষেক করতেও দেখা গিয়েছে তাঁকে। নেট দুনিয়ায় সেই ছবি বেশ জনপ্রিয় হয়েছে, অনেকে এও বলেছেন, ইনিই তো আসল বাহুবলী। আবার অনেকে লিখেছেন, ইনি প্রভাস নন, আমাদের রবি কুমার, যিনি ভারতীয় সংস্কৃতির পুরনো পরম্পরা বজায় রেখেছেন। https://twitter.com/MeenaDasNarayan/status/1430110929438445569 দেশের বাড়িতে ফিরে রবি কুমার মন্দিরে পূজো দেন এবং সেখান থেকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে বৈষ্ণব দেবী মন্দির দর্শনের জন্য বেরিয়ে পরেন। সেখানে তিনি গোটা রাস্তায় তিনি বৈষ্ণব মাতার গান করতে থাকেন। অনেকেই নামী তারকার সঙ্গে ছবি তুলেছেন। বরাবরই রবি ধার্মিক, তিনি সর্বভারতীয় কোনও কুস্তির আসরে গেলেও সেখানকার মন্দিরে গিয়ে পুজো দেন। এটাই তাঁর বরাবরের অভ্যাস। এবারও তিনি টোকিও থেকে ফিরে বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন কোচ। রবি কুমারের অভাবনীয় সাফল্যে দিল্লি সরকার জানিয়েছে, তিনি যে ছোটবেলায় যে স্কুলে পড়তেন, সেই স্কুলের নামকরণ করা হবে তাঁর নামে।      

```