Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খেলরত্ন পুরস্কারের জন্য বিবেচিত নীরজ, সুনীল, লভলিনা-সহ ১১ জন

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় খেলাধুলোয় সর্বোচ্চ সম্মান খেলরত্ন (Khel Ratna) পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন নীরজ। সেই কারণে তিনি এই পুরস্কার পা

খেলরত্ন পুরস্কারের জন্য বিবেচিত নীরজ, সুনীল, লভলিনা-সহ ১১ জন

শেষ আপডেট: 29 October 2021 06:44

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় খেলাধুলোয় সর্বোচ্চ সম্মান খেলরত্ন (Khel Ratna) পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন নীরজ। সেই কারণে তিনি এই পুরস্কার পাবেন, ঠিকই ছিল। কিন্তু ফুটবলে সুনীল ছেত্রীও (Sunil Chhetri) এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তাঁর নাম সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পাঠিয়েছে। মোট ১১ জন ক্রীড়াবিদের নাম বেছে নেওয়া হয়েছে খেলরত্ন পুরস্কারের জন্য। তার মধ্যে সুনীলের নাম আসা বেশ অবাক করার মতোই। ফুটবলে এর আগে এই সম্মান কেউ পাননি, এমনকি বাইচুং ভুটিয়াও নন। সুনীলের নামের পাশে অনেক মুকুট। তিনি গোলের দিক থেকে পেলেকে টপকে গিয়েছেন। এমনকি মেসির পাশেই তাঁর স্থান জাতীয় দলের হয়ে গোল করার দিক থেকে। সেই হিসেবে বিশেষ নজির গড়তে চলেছেন ভারত অধিনায়ক। ফের যমজ সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো, নিজেই দিলেন খুশির খবর নীরজের পাশাপাশি ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বুধবার খেলরত্নের জন্য বেছে নিয়েছে মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ক্যাপ্টেন মিতালি রাজ এবং ভারতীয় হকি দলের গোলরক্ষর শ্রীজেশকেও। এবছর অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোট ৩৫ জন ক্রীড়াবিদ, যাঁদের মধ্যে রয়েছেন ক্রিকেটার শিখর ধাওয়ান। এছাড়া প্যারা টেবিল টেনিসের ভাবিনা প্যাটেল, প্যারা শাটলার সুহাস, হাই-জাম্পার নিশাদ কুমাররাও অর্জুন পুরস্কারের তালিকায় স্থান পেয়েছেন। খেলরত্ন তালিকা: নীরজ চোপড়া (অ্যাথলেটিক্স), সুনীল ছেত্রী (ফুটবল), পিআর শ্রীজেশ (হকি), লভলিনা বড়গোহাঁই (বক্সিং), রবি কুমার দাহিয়া (কুস্তি), মিতালি রাজ (ক্রিকেট), প্রমোদ ভগত (প্যারা-ব্যাডমিন্টন), আভনি লেখারা (প্যারা-শুটিং), কৃষ্ণ নাগর (প্যারা-ব্যাডমিন্টন), সুমিত আন্তিল (প্যারা-অ্যাথলেটিক্স) ও মণীশ নারওয়াল (প্যারা-শুটিং)। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```