Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীরজ হারলেন পাকিস্তানের নাদিমের কাছে, ভারতের সোনার ছেলের বর্শা বিঁধল রুপোতে

নীরজের স্বপ্ন ছিল তিনি ৯০ মিটার ছুড়বেন। সেখানে অলিম্পিক্সের প্রথম থ্রোতে নীরজ দেখিয়েছিলেন তিনি স্বপ্নের ছন্দে রয়েছেন।

নীরজ হারলেন পাকিস্তানের নাদিমের কাছে, ভারতের সোনার ছেলের বর্শা বিঁধল রুপোতে

নীরজ চোপড়া শেষমেশ রুপো পেলেন।

শেষ আপডেট: 9 August 2024 01:50

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া পারলেন না। ভারতের ১৪০ কোটি মানুষের প্রত্যাশার চাপ নিতে ব্যর্থ গত অলিম্পিক্সের সোনার ছেলে। তাঁকে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। প্যারিসের ফাইনালে ৫টি ফাউল থ্রো হওয়াই টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে। নীরজের কাছে কঠিন হয়ে গিয়েছিল লড়াই। তারপর পাকিস্তানের আর্শাদ নাদিমের ৯২.৯৭ মিটারের অলিম্পিক্স রেকর্ড সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। সেইসময়ই মনে হয়েছে নীরজের কাছে সোনা নয়, অন্য দুটি পদক জয়ই লক্ষ্য হতে পারে। 

নীরজের স্বপ্ন ছিল তিনি ৯০ মিটার ছুড়বেন। সেখানে প্যারিসে দ্বিতীয় থ্রোতে নীরজ ছুড়লেন ৮৯.৪৫ মিটার। সেটিও কম কৃতিত্বের নয়। তৃতীয় থ্রোয়ে ফের ৮০ মিটারের কম ছুড়ে ফাউল করেছেন নীরজ।  কিন্তু নাদিম দু’বার ৯০ মিটার ছুড়ে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। 

সেখানে যোগ্যতাপর্বের রাউন্ডে অলিম্পিক্সের প্রথম থ্রোতে নীরজ দেখিয়েছিলেন তিনি স্বপ্নের ছন্দে রয়েছেন। প্যারিসে তিনি যা পারফরম্যান্স দেখালেন, তাতে বৃহস্পতিবার ফাইনালে তিনি ছন্দে থাকবেন, ভাবাই গিয়েছিল। প্যারিসে পৌঁছেই নীরজ বার্তা দিয়েছিলেন, সময় এসে গিয়েছে। সেই সময়ও এল। কিন্তু তাঁকে দেখে মনে হয়েছে তিনি চাপে রয়েছেন। 

নীরজ অবশ্য ফাইনালে প্রথম থ্রোতেই ফাউল করেছেন। কারণ জ্যাভলিন ছোড়ার সময় তিনি বর্ডার লাইন স্পর্শ করে দিয়েছিলেন। 

তিনি টোকিও অলিম্পিক্সে সেরা জ্যাভলিন ছুড়েছিলেন ৮৭.৫৮ মিটার। সেখানে তিনি যোগ্যতা পর্বেই .৮৪ মিটার দূরে ছুড়ে চমক দেখিয়েছিলেন। 
অলিম্পিক্সের জ্যাভলিনের নিয়মে রয়েছে, কোনও জ্যাভলিন থ্রোয়ার ৮৪ মিটার ছুড়তে পারলেই তিনি সরাসরি ফাইনালে চলে যান। নীরজ সেদিক থেকে প্রথম থ্রোতেই বাজিমাত করেছিলেন।

নাদিম সোনা জিতলেও শুক্রবার তাঁর ডোপ পরীক্ষা হবে।

ভারতের আরও এক জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা ‘এ’ গ্রুপ থেকে ফাইনালে যেতে ব্যর্থ। তিনি ৮০.৭৩ মিটার ছুড়ে প্রথম ১২-তে সুযোগ পাননি। 
টোকিও অলিম্পিক্সের পরে নীরজ সংবর্ধনায় ভেসে যাননি। বরং তিনি ছ’মাসের মাথা থেকে বিদেশে ট্রেনিং নিতে চলে গিয়েছেন। তাঁর মাঝে চোটজনিত সমস্যা ছিল, কিন্তু তিনি সেটিও কাটিয়ে উঠেছেন।

প্যারিসের যোগ্যতামান পর্বে নীরজের পারফরম্যান্স নিয়ে বিশেষজ্ঞরা দুটি বিষয় ভাবছিলেন। এক, তিনি কি সেরা ফর্ম আগেই দেখিয়ে দিলেন? এটি যদি তাঁর ক্ষেত্রে আত্মতুষ্টি হয়, তা হলে সমস্যা হয়ে যাবে। সেটাই হতে চলেছিল ভারতের তারকার ক্ষেত্রে। তিনি মোট ৫টি ফাউল থ্রো করেছেন, ওই একটা থ্রোয়ে ৮৯.৪৫ মিটার না ছুড়লে তিনি পদকই পেতেন না। তবে নীরজ পরপর দুটি অলিম্পিক্সে সোনা ও রুপো পেলেন, সেটিও কম গৌরবের নয়। সব দিন সমান যায় না, বুঝলেন নীরজও। 

নীরজ রুপো পাওয়ার পরে তাঁকে নানা প্রান্ত থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় জানান, নীরজ চোপড়াকে শুভেচ্ছা তিনি দেশের হয়ে জ্যাভলিনে রুপো পেয়েছেন। সোনার ছেলের কী চমকপ্রদ পারফরম্যান্স। সারা দেশ তাঁকে এই সাফল্যের জন্য শুভকামনা জানাবে। 


```