Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীরজের টোকিওর বর্শা নিলামে উঠল দেড় কোটিতে, সবাই অনেক পিছনে

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া (Neeraj Chopra) অনেক এগিয়ে, সবাই পিছনে। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) তিনি জ্যাভলিনে (Javelin) সোনা জিতে চমক দেখিয়েছেন। তাঁর ওই টোকিও বর্শা নিলামে উঠেছে, দাম দেড় কোটি। বাজারে যার মূল্য ছিল ৮০ হাজার টাকা। দে

নীরজের টোকিওর বর্শা নিলামে উঠল দেড় কোটিতে, সবাই অনেক পিছনে

শেষ আপডেট: 8 October 2021 15:11

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া (Neeraj Chopra) অনেক এগিয়ে, সবাই পিছনে। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) তিনি জ্যাভলিনে (Javelin) সোনা জিতে চমক দেখিয়েছেন। তাঁর ওই টোকিও বর্শা নিলামে উঠেছে, দাম দেড় কোটি। বাজারে যার মূল্য ছিল ৮০ হাজার টাকা। দেশে ফিরে দেশের প্রধানমন্ত্রীকে ওই জ্যাভলিন উপহার দিয়েছিলেন সোনার ছেলে। সবাই যাঁরা সফল হয়েছেন, তাঁরা উপহার হিসেবে নানা জিনিস দিয়েছেন মোদীকে। সেই সব সামগ্রী তোলা হয়েছিল ভার্চুয়াল নিলামে। আর সেখানেও অলিম্পিকের মতই শীর্ষে নীরজ চোপড়া। অলিম্পিকের শেষ দিন জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে ৮৭.৫৮ মিটার লম্বা থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আরও পড়ুন: শেষ সময়ে জোড়া গোলে জয় ব্রাজিলের, আটকে গেলেন মেসিরা নীরজের জ্যাভলিনের পর দ্বিতীয় স্থানে আছে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে অংশ নেওয়া ভবানী দেবীর ফেন্স। ১ কোটি ২৫ লক্ষ টাকায় ই-নিমালে বিক্রি হল ভবানীর ফেন্স। প্যারিলিম্পিকে সোনা পাওয়া সুমিত আন্তিলের জ্যাভলিনের দাম উঠেছে ১ কোটিতে। ৯১ লক্ষ টাকায় বিক্রি হল বক্সিংয়ে ব্রোঞ্জ পাওয়া লভলিনার বক্সিং গ্লাভস। ৮০ লক্ষ টাকায় পিভি সিন্ধুর  ব়্যাকেট নিয়েছে ব্যবসায়ীরা। অলিম্পিক ও প্যারালিম্পিকে সফল অ্যাথলিটদের ১৫টি স্মারক নিয়ে নিলাম হয়েছিল। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ছিল দিন। মোট সাড়ে আট হাজার বিত্তশালীরা অংশ নিয়েছিলেন। এই অর্থ কেন্দ্র সরকার নানা প্রকল্পে কাজে লাগাবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ  

```