Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারত-পাক সীমান্তে যা ঘটে, তা তো আমাদের হাতে নেই, খেদ ঝরছে নীরজের গলায়

ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে খেলার মাধ্যমে সেতুবন্ধনের কাজ করেছেন নীরজ চোপড়া ও আর্শাদ নাদিম।

ভারত-পাক সীমান্তে যা ঘটে, তা তো আমাদের হাতে নেই, খেদ ঝরছে নীরজের গলায়

পদক জয়ের পরে প্যারিসে নীরজ ও নাদিম।

শেষ আপডেট: 11 August 2024 22:29

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে খেলার মাধ্যমে সেতুবন্ধনের কাজ করেছেন নীরজ চোপড়া ও আর্শাদ নাদিম। জ্যাভলিনে নাদিম সোনা পেয়েছেন, আর রুপো পেয়েছেন ভারতের নীরজ চোপড়া। যদিও পাক তারকা বলেছেন, নীরজের জয়েও তিনি খুশি, ওটাও সোনার মতোই সম্মানের।

দুই দেশের তারকা মায়ের কথাতেও সম্প্রীতির সুর প্রতিধ্বনিত হয়েছে। নীরজের মা বলেছেন, নাদিম আমার ছেলের মতোই, আমি খুশি ওর সোনা জয়ের ঘটনায়। দু’জনে একেবারে ভাইয়ের মতোই। একে অপরকে শুভেচ্ছা জানায়।

সোনা জয়ের পরে নাদিমও বলেছেন, দুঃসময়ে নীরজ আমার পাশে যেভাবে ছিল, তাতে ওঁকেও আমার কৃতজ্ঞতা। 

নাদিমের মা-ও বলেছেন, নীরজের রুপোও সোনার শামিল। দু’জনেই ভাল বন্ধু। নাদিমের যখন জ্যাভলিন কেনার অর্থ ছিল না, নীরজ নিজের বর্শা দেওয়ায় পাক থ্রোয়ার অনুশীলন করতে পেরেছিলেন।

এইসব ঘটনা ঘটলেও দুই দেশের মধ্যে সংঘাত রয়েছে। যা ভাল বোঝা যায়, সীমান্তে গুলিগোলার আওয়াজ শুনলেই। সেই নিয়ে নীরজ বলেছেন, ‘‘খেলাধুলোয় দু’দেশের সম্পর্ক সবসময়ই ভাল। আমরা একসঙ্গে খেলাধুলো করি। তবে বাইরে যেটা হয়, সীমান্তে যা ঘটে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। খেলাধুলোর মাধ্যমে আমরা নিজেদের মধ্যে মেলামেশা শেখাতে পারি। আমরা চাই শান্তি বজায় থাকুক দুই দেশের মধ্যে। বাইরে যা ঘটে, সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের হাত নেই।’’


```