Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের পতাকা ধরলেন ডাইভ দিয়ে! গেমসে হৃদয় জিতলেন নীরজ, দেখুন ভিডিও

ভারতের পতাকা ধরলেন ডাইভ দিয়ে! গেমসে হৃদয় জিতলেন নীরজ, দেখুন ভিডিও

শেষ আপডেট: 5 October 2023 17:17

দ্য ওয়াল ব্যুরো: সেইসময় সবেমাত্র চিনের চক্রান্ত ব্যর্থ করে নীরজ চোপড়া সোনা জিতেছেন জ্যাভলিন থ্রোয়ে। সতীর্থ কিশোর কুমার জেনাও সেরা ফর্ম দেখিয়ে রুপো পেলেন। নীরজকে নিয়ে সারা গ্যালারি উচ্ছ্বাসে ফেটে পড়েছে।

একটা সময় দেখা গিয়েছে গ্যালারি থেকে ভারতের এক সমর্থক নীরজের উদ্দেশে ভারতের তেরঙ্গা ছুড়লেন। পতাকা মাটিতে পড়ে যাচ্ছিল, সেইসময় ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরলেন ভারতের একনম্বর অ্যাথলিট। যিনি অলিম্পিক্স, বিশ্ব মিটের পরে গেমসেও সোনা পেয়ে দেশকে গর্বিত করেছেন।

নীরজের সেই ক্যাচ ধরার দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সর্বভারতীয় এক প্রচারমাধ্যমের এক সাংবাদিক টুইটে লিখেছেন, নীরজ সোনা পাওয়ার কয়েক মিনিট পরেই দেখা যায় ভারতীয় রিলে দলও সোনা জিতেছে। আনাস, জ্যাকবদের ডেকে নেন নীরজ। সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলার পরিস্থিতি তৈরি হয়।

রিলে দলের কাছে ভারতের জাতীয় পতাকা থাকলেও নীরজের কাছে সেটি ছিল না। তিনি চেয়ে নেন গ্যালারি থেকে। এক সমর্থক গ্যালারি থেকে জাতীয় পতাকা ছুড়লে ভারতের নামী অ্যাথলিট সেটি ঝাঁপিয়ে পড়ে লুফে নেন।

শুধু তাই নয়, নীরজ সোনা জয়ের পরে সতীর্থ কিশোরকে সঙ্গে নিয়ে ফটো তুলেছেন। দুই বন্ধুর টক্কর হয়েছে ফাইনালে। তার মধ্যেও নীরজের দেশের প্রতি ভালবাসা ও জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানোর এই দৃষ্টান্তে অনেকেই প্রশংসা করেছেন।


```