Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাকিস্তানের নাদিমকে নিয়ে মুখ খুললেন নীরজ, কী বললেন ভারতের রত্ন

দেশের মানুষের প্রত্যাশা ছিল, নীরজ গত টোকিও অলিম্পিক্সের মতো প্যারিসেও সোনা জিতবেন। তিনিও চাপে ছিলেন।

পাকিস্তানের নাদিমকে নিয়ে মুখ খুললেন নীরজ, কী বললেন ভারতের রত্ন

আর্শাদ নাদিম ও নীরজ চোপড়া। প্যারিসের ফাইনালে।

শেষ আপডেট: 9 August 2024 14:52

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে জ্যাভলিনে সোনা হাতছাড়া হয়েছে নীরজ কুমারের। তিনি মোট পাঁচটি থ্রো ফাউল করেছেন, কখনও তাঁর থ্রো ৮০ মিটার পেরোয়নি, আবার দেখা গিয়েছে, থ্রোয়িংয়ের সময় বর্ডার লাইনে পা পড়ে গিয়েছে।

নীরজ ফাইনালে হেরেছেন পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে। পাক তারকা ৯২.৯৭ মিটার ছুড়ে নতুন অলিম্পিক্স রেকর্ড গড়েছেন। নীরজের থ্রো সেখানে ৮৯.৪৫ মিটার। তিনি রুপো পেয়েছেন। তিনি শুরু থেকে বলে এসেছেন, তাঁর লক্ষ্য ৯০ মিটারের ম্যাজিক ফিগার।

নীরজ মানছেন, বৃহস্পতিবার রাতে প্যারিসের জ্যাভলিন ফাইনালে নাদিমের দিন ছিল। তিনি বলেছেন, নাদিমের প্রথম থ্রো অবিশ্বাস্য। দারুণ। নীরজের মা সকালেই বলেছেন, নাদিম তো আমাদেরই ছেলে। মায়ের ওই কথা দেশের মানুষের হৃদয় স্পর্শ করে গিয়েছে। 

দেশের মানুষের প্রত্যাশা ছিল, নীরজ গত টোকিও অলিম্পিক্সের মতো প্যারিসেও সোনা জিতবেন। তিনিও চাপে ছিলেন। প্রতি থ্রোয়ের সময় দেখা গিয়েছে, তিনি চাপ নিচ্ছেন। সোনা হাতছাড়া হওয়ার পরে অবশেষে মুখ খুলেছেন নীরজ। তিনি জানিয়ে দিয়েছেন, ‘‘সত্যিই এবার কাজটি কঠিন ছিল। আমি নিজের সেরাটা দিয়েছিলাম। কিন্তু আমার থেকে আরও ভাল পারফরম্যান্স করেছে আর্শাদ (নাদিম)। প্যারিসে এবার ভারতের জাতীয় সঙ্গীত বাজেনি, তবে কোথাও নিশ্চয়ই বাজবে।’’

নীরজ যে সোনা হাতছাড়া হওয়ার ঘটনায় শিক্ষা নেবেন, কথাতেই বোঝা গিয়েছে। তিনি নিজের ট্রেনিং নিয়েছেন ঠিকই, কিন্তু নাদিম যে ধীরে ধীরে অনেক উন্নতি করেছেন, সেটি ভারতের জ্যাভলিন থ্রোয়ারের কাছে অজানা ছিল। তাই নাদিম ৯২.৯৭ মিটার ছোড়ার পরে নীরজের শরীরী ভাষা দেখে বোঝা গিয়েছিল, তিনি হয়তো চাপে পড়ে গিয়েছেন। তিনি চেয়েছিলেন ৯৩ মিটার ছুড়ে বাজিমাত করতে। সেটি তো হয়ইনি, উপরন্তু কিছু থ্রো ৮০ মিটারের কম ছিল। 


```