Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সময় এসে গিয়েছে ইন্ডিয়া! প্যারিসে পৌঁছে বার্তা দিলেন সোনার ছেলে নীরজ

নীরজ চোপড়ার দিকে তাকিয়ে পুরো ভারত। তিনি মানে আশাবাদ, তিনি মানে আশার আলো।

সময় এসে গিয়েছে ইন্ডিয়া! প্যারিসে পৌঁছে বার্তা দিলেন সোনার ছেলে নীরজ

কোচের সঙ্গে ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

শেষ আপডেট: 31 July 2024 14:06

দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়ার দিকে তাকিয়ে পুরো ভারত। তিনি মানে আশাবাদ, তিনি মানে আশার আলো। প্যারিস অলিম্পিক্সে ভারত ইতিমধ্যেই দুটি ব্রোঞ্জ পেয়েছে। আর দুটি পদকের মালকিন হলেন শুটার মনু ভাকের। ২২ বছরের তরুণী প্যারিসে ভারতের ‘হিরো’।

ভারত অবশ্য সোনার জন্য তাকিয়ে রয়েছে নীরজের দিকে। জ্যাভলিন ইভেন্ট শুরু ৬ অগস্ট, ফাইনাল ৮ অগস্ট। সেদিনই নীরজের আসল পরীক্ষা। তিনি চোটের কারণে কয়েকদিন ভুগেছিলেন। তারপর অবশ্য ঘরে বসে থাকেননি, চলে যান জার্মানিতে। সেখানে নিবিড় অনুশীলন করেছেন। এমনকী প্যারিসের আগেও তিনি তুরস্কে প্রস্তুতি সেরেছেন।

বুধবার গেমস ভিলেজে এসে দেশের সোনার ছেলে জানিয়ে দিয়েছেন, ‘‘নমস্কার প্যারিস। সময় এসে গিয়েছে ইন্ডিয়া! এটাই পারফরম্যান্সের সেরা সময়।’’ কেরল থেকে কয়েকজন প্যারিসে পৌঁছে গিয়েছেন নীরজকে সমর্থন করার জন্য। তাঁরা গ্যালারিতে থাকবেন তেরঙ্গা নিয়ে।

নীরজ সবকিছু জানেন, তিনি পাখির চোখের মতো শুধু সোনার পদক দেখছেন। তিনি ৮৮.৬৬ মিটার ছুড়েছেন, লক্ষ্য ৯০ মিটার। সেটি করতে পারলে তিনি বিশ্বরেকর্ড গড়বেন। এখনও গেমসে অ্যাথলেটিক্স শুরু হয়নি। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক প্রাপ্তির আশা কম, একজনই আশা, নীরজ। পাঞ্জাব কা পুত্তরের দিকে তাকিয়ে সারা দেশ। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলেছেনও, প্যারিস থেকে ফিরে তিনি মায়ের হাতের চুরমা মোদীকে খাওয়াবেন। জিতলে অবশ্য প্রধানমন্ত্রীই কথা বলবেন নীরজের সঙ্গে।  


```