Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হিমানীকে বিয়ে করলেন 'সোনার ছেলে' নীরজ, স্বামী-স্ত্রী'র বয়সের পার্থক্য কতটা জানেন?

গত ১৪ থেকে ১৬ জানুয়ারি শিমলায় বসেছিল বিয়ের আসর।

হিমানীকে বিয়ে করলেন 'সোনার ছেলে' নীরজ, স্বামী-স্ত্রী'র বয়সের পার্থক্য কতটা জানেন?

নীরজ চোপড়া এবং হিমানি মোর

শেষ আপডেট: 21 January 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো : ভারতের অন্যতম সেরা অ্যাথলিট নীরজ চোপড়া সম্প্রতি বিয়ে করেছেন। নীরজের বিয়ের খবরে গোটা বিশ্ব কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছে। বিয়ের ছবি প্রকাশ্যে আসতে না আসতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হতে শুরু করে। কেউ সামান্যতম আঁচও করতে পারেননি যে ভারতের এই তরুণ জ্যাভেলিন থ্রোয়ার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। আপাতত গোটা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই পাওয়ার কাপল। কিন্তু, নীরজ এবং হিমানীর মধ্যে বয়সের পার্থক্য ঠিক কতটা, সেটা কি আপনারা জানেন? আসুন, সেই ব্যাপারেই আলোচনা করা যাক।

ভারতীয় অ্যাথলিটদের মধ্যে নীরজ চোপড়া 'পোস্টার বয়' হিসেবেই পরিচিত। গত রবিবার (১৯ জানুয়ারি) রাতে আচমকা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের বিয়ের সুখবর শেয়ার করেন তিনি। লেখেন, 'পরিবারের সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। আমাদের দুজনকে আপনারা সকলেই আশীর্বাদ করুন।'

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হিমানীকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল নীরজের। কয়েকদিনের মধ্যেই তাঁরা এই ভালবাসার কথা পরিবারকে জানিয়ে দিয়েছিলেন। গত ২ মাস ধরে নীরজ এবং হিমানীর বিয়ের প্রস্তুতি চলছিল। পাশাপাশি আরও জানা গিয়েছে যে এই বিয়ের অনুষ্ঠানে নীরজ একটা টাকাও পণ গ্রহণ করেননি। বরং নীরজই পাত্রীর পরিবারকে সৌভাগ্যের প্রতীক হিসেবে এক টাকার কয়েন উপহার দিয়েছিলেন। 

সঙ্গে আরও জানা গিয়েছে, ৩ দিন ধরে এই বিয়ের অনুষ্ঠান চলেছিল। গত ১৪ থেকে ১৬ জানুয়ারি শিমলায় বসেছিল বিয়ের আসর। এমনকী, যে পুরোহিত বিয়ে করানোর জন্য় এসেছিলেন, তাঁকেও এই ব্যাপারে ঘুণাক্ষরে কিছু জানানো হয়নি। এই অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখার জন্য আমন্ত্রিতদের মোবাইল ফোন সুইচ অফ করে রাখতে বলা হয়েছিল।

এবার মোদ্দা কথায় আসা যাক। ১৯৯৭ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন নীরজ চোপড়া। বর্তমানে তিনি ২৭ বছর বয়সে পা রেখেছেন। অন্যদিকে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, হিমানী মোরের বয়স ২৫ বছর। অর্থাৎ হিমানীর থেকে নীরজ ২ বছরের বড়।


```