Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: ‘গোড়ায় গলদের সংশোধন জরুরি’, আশুতোষের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ হেরে নিদান ঋষভের

তখনই ব্যাট হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তরুণ ক্রিকেটার আশুতোষ শর্মা। প্রথমে ২০ বলে ২০ রান তুললেও এরপর গিয়ার বদল। বাকি ১১ বলে ৪৬ রান করেন তিনি। আর একাহাতে ম্যাচের গতিবিধি বদলে দেন।

IPL 2025: ‘গোড়ায় গলদের সংশোধন জরুরি’, আশুতোষের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ হেরে নিদান ঋষভের

ঋষভ পন্থ

শেষ আপডেট: 25 March 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে ২০৯ রান। ব্যাট খেলতে নেমে দিল্লি ক্যাপিটালস রীতিমতো ল্যাজেগোবরে। শুরুর তিন ব্যাটসম্যান ড্রেসিং রুমে ফিরে গিয়েছেন। ৮ রানে ৩ উইকেট হারানোর পর যখন মনে হচ্ছে ঋষভ পন্থ তাঁর পুরনো টিমের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চলেছেন, তখনই আস্তে আস্তে লড়াইয়ে ফেরে দিল্লি।

হাল ধরেন ফাফ ডু’প্লেসি ও অক্ষর প্যাটেল। দলের স্কোর ৫০ পার করান। কিন্তু আস্কিং রেট তখনও চড়চড়িয়ে উঠছে। আর ঠিক সেই সময় ফের একবার তালভঙ্গ। পরপর আউট হন দুজনই। ৮৫ রানে ৫ উইকেট পড়ে যায়। মনে হচ্ছিল, এবার অসম্ভব। এ যাত্রা আর কামব্যাক করা সম্ভব নয়।

তখনই ব্যাট হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন তরুণ ক্রিকেটার আশুতোষ শর্মা। প্রথমে ২০ বলে ২০ রান তুললেও এরপর গিয়ার বদল। বাকি ১১ বলে ৪৬ রান করেন তিনি। আর একাহাতে ম্যাচের গতিবিধি বদলে দেন। সঙ্গত দেন বিপ্রজ নিগম। মাত্র ১৫ বল খেলে তিনি ৩৯ রান তোলেন। বিপ্রজ দিগ্বেশ রাঠির বলে আউট হলেও পরিচিত মেজাজেই খেলা চালিয়ে যান আশুতোষ। তারপর ক্রিজে দাঁড়িয়ে থেকে শহবাজ আহমেদকে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে যখন ড্রেসিং রুমে ফিরছেন তখনও ৫টি বল বাকি!

এভাবে জিততে থাকা লড়াই হেরে লখনউ অধিনায়ক ঋষভ পন্থ মেনে নিলেন, ব্যাটিং ঠিকঠাক হলেও বোলিংয়ে গলদ ছিল। যার ফায়দা তুলেছে দিল্লি বাহিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঋষভ বলেন, ‘আমার মনে হয় স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল। ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাট করেছে। মধ্যের ওভারগুলোতেই ছন্দ হারিয়ে ফেলি। তবুও দল হিসেবে আমাদের ইতিবাচক হতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। গোড়ায় গণ্ডগোল যত তাড়াতাড়ি শুধরে নিতে পারব, ততই মঙ্গল।‘

পরে ব্যাট করার ও পুরনো বলের ফায়দা নিয়েছেন আশুতোষরা। ঋষভের ব্যাখ্যা, ‘আমার মনে হয় স্টাবস, আশুতোষ ও বিপ্রজ নিগম বেশ ভাল পার্টনারশিপ গড়ে। বল যত পুরনো হয় ততই সুবিধা নেয় ওরা। যার জেরে আমরাও চাপে পড়ে গিয়েছিলাম। তবে টুর্নামেন্ট সবে শুরু হল। তা ছাড়া ক্রিকেটে ভাগ্যও বড় ভূমিকা নিয়ে থাকে।‘


```