Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক

ছবি আপলোড করার সঙ্গে সঙ্গে এই পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একদিনেই ভিউ ছাড়ায় ১০ লক্ষ। কিন্তু সমাজমাধ্যমে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

সঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্ক

মার্টিনা নাভ্রাতিলোভা

শেষ আপডেট: 9 July 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারে গুনে গুনে আঠারোখানা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তার মধ্যে ন’টি উইম্বলডনে। যা ইতিহাসে আর কারও নেই। পুরুষ-মহিলা দুই বিভাগ মিলিয়ে কেউই মার্টিনা নাভ্রাতিলোভার রেকর্ড ভাঙতে পারেননি। অথচ সেই উইম্বলডন কভার করতে এসে সেখানকারই একটি ক্যাফেতে ঢুকতে পারলেন না কিংবদন্তি টেনিস তারকা।

সমস্যার কারণ অবিশ্যি তিনি নন, তাঁর পোষ্য কুকুর। ডাকনাম ‘লুলু’। আজই নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তিনি। দেখা যাচ্ছে, উইম্বলডনের বিখ্যাত আইভি ক্যাফের দরজায় দাঁড়িয়ে মার্টিনা। কাঁধে ঝোলানো ব্যাগে প্রিয় কুকুর লুলু। জানিয়েছেন, ভিতরে ঢোকার আগেই আটকে দেওয়া হল তাঁকে। কারণ একটাই—পোষ্য নিয়ে রেস্তোরাঁয় ঢোকা নিষেধ!

সোমবার রাতে ওই ক্যাফেতে খেতে যান প্রাক্তন টেনিস তারকা। অবসরের পর তিনি আপাতত বিবিসির হয়ে উইম্বলডন কভারের দায়িত্বে। ধারাভাষ্যের কাজ মিটিয়ে চেনা জায়গায় একটু খেতে গিয়েছিলেন, কিন্তু কাফের প্রোটোকলের চাপে সমস্ত প্ল্যান গুবলেট!

বিরক্তি লুকিয়ে অবশ্য ব্যাপারটাকে মজার ছলেই মেনে নিয়েছেন মার্টিনা। ক্যাফের বাইরে দাঁড়িয়ে, লুলুকে কাঁধে ছোট ব্যাগে পুরে ছবি পোস্ট করে লঘু চালে ক্যাপশনে লিখেছেন, ‘চেষ্টা করলাম উইম্বলডনের আইভি-তে খেতে, কিন্তু লুলুকে ভিতরে ঢুকতে দিল না—তাই প্ল্যান বি!'

ছবি আপলোড করার সঙ্গে সঙ্গে এই পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একদিনেই ভিউ ছাড়ায় ১০ লক্ষ। কিন্তু সমাজমাধ্যমে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদল নাভ্রাতিলোভার পাশে দাঁড়িয়েছে। অন্যদলের মন্তব্য ঠেস মারা। যাকে ঘিরে তৈরি হয়েছে মতভেদ।

যেমন, একজন পোস্টের কমেন্টে লেখেন, ‘খাওয়ার জায়গায় কুকুর? এটা পাবলিক হাইজিনের প্রশ্ন!’ এর প্রত্যুত্তরও মার্টিনা নিজেই দিয়েছেন। লিখেছেন, ‘লুলু তো ব্যাগে ছিল। এতে সমস্যার কী আছে?’ পাশে দাঁড়ানো অনেকেই টেনিস কিংবদন্তির নিজের নামকে কাজে না লাগানো এবং বিকল্প উপায় বেছে নেওয়ার মানসিকতাকে কুর্নিশ জানিয়ে মন্তব্য করেন, ‘নাম ভাঙাননি, নিয়ম মেনেছেন। এটাই বুঝিয়ে দেয় মার্টিনার মানসিকতা কত বড়!’

আরেকজন ক্যাফের কর্মীর উদ্দেশে লেখেন, ‘ওই স্টাফের উপর দিয়ে নিশ্চয় ঝড় বয়ে গিয়েছে। আপনি কে জানার পরেও উনি সবার জন্য একই নিয়ম বজায় রেখেছেন। খুব ভালো!’ জবাবে মার্টিনার অল্প কথায় টিপ্পনি, ‘ও জানতই না আমি কে!’

প্রসঙ্গত, ‘দ্য আইভি ক্যাফে’র লন্ডনের কয়েকটি শাখা পোষ্য-বান্ধব (Pet Friendly) হলেও উইম্বলডনের কাউন্টারে পোষ্য নিয়ে ঢোকা বারণ। তাই কিংবদন্তিকেও ছাড় দেওয়া হয়নি।


```