Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বহু টালবাহানার পরে নেতাজি ইন্ডোরে শুরু হল জাতীয় টেবল টেনিসের আসর

২০১৫ সালে জাতীয় টেবল টেনিসের আসর বসেছিল। এবারও জাতীয় টিটি দিয়ে খেলার কোনও প্রতিযোগিতা হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে।

বহু টালবাহানার পরে নেতাজি ইন্ডোরে শুরু হল জাতীয় টেবল টেনিসের আসর

শেষ আপডেট: 7 January 2024 17:43

দ্য ওয়াল ব্যুরো: প্রায় আটবছরের মাথায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের কোনও খেলার আসর বসল। ২০১৫ সালে জাতীয় টেবল টেনিসের আসর বসেছিল। এবারও জাতীয় টিটি দিয়ে খেলার কোনও প্রতিযোগিতা হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে।

এই ব‍্যাপারে রাজ‍্য টেবল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত মিডিয়াকে জানিয়েছেন, আমরা রাজ‍্য সরকার ও ক্রীড়া দফতরের কাছে এই বিষয়ে কৃতজ্ঞ।  নয়দিন দিন ধরে আমাদের এই প্রতিযোগিতা চলবে। বেশ কিছু অনুষ্ঠান বাতিল করে ইন্ডোরে জাতীয় টেবল টেনিস টুর্নামেন্ট করার সুযোগ করে দিয়েছে রাজ্য ক্রীড়া দফতর। আট বছর আগে এই ইন্ডোরেই আমরা জাতীয় টুর্নামেন্ট করতে পেরেছিলাম। এবারও আমরা সেরা টুর্নামেন্ট উপহার দেব।

৮৫ তম জাতীয় যুব ও জুনিয়র টেবল টেনিস চ‍্যাম্পিয়নশিপ শুরু হল সাড়ম্বরে । এবার মোট ৩২ টি রাজ‍্য দল ও দুটি সংস্থার দল সহ ৩৪ টি দল অংশ নিয়েছে। প্রতিযোগীর সংখ‍্যা ১৩০০। ফাইনাল আগামী ১৪ জানুয়ারি।  আনুষ্ঠানিক ভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করলেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসসহ, দমকল মন্ত্রী সুজিত বসু, যুগ্মসচিব শর্মি সেনগুপ্ত সহ একাধিক আধিকারিকরা।

টুর্নামেন্ট শুরু করতে বিপাকে পড়েছিলেন রাজ‍্য টিটি সংস্থার কর্তারা।  মিরাট থেকে টুর্নামেন্টের প্রয়োজনীয় সামগ্রী (ম‍্যাট,টেবল টেনিস বোর্ড) কলকাতায় ঠিক সময়ে পৌঁছতে পারেনি। যে সামগ্রি পৌঁছে যাওয়ার কথা ছিল টুর্নামেন্ট শুরুর একদিন আগে।  ট্রাক ধর্মঘটের ফলেই এই সামগ্রী আটকে গিয়েছিল। সাড়ে ছ’ঘন্টা পরে প্রতিযোগিতার খেলা শুরু করা গিয়েছে। 


```