Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জীবনে 'সমস্যা' চান না নাতাশা, হার্দিকের সঙ্গে বিচ্ছেদে কি এবার সিলমোহর? ভিডিও ঘিরে হইচই

বেশ কিছুদিন ধরেই হার্দিক-নাতাশার সংসারে ভাঙনের জল্পনা চলছে।

জীবনে 'সমস্যা' চান না নাতাশা, হার্দিকের সঙ্গে বিচ্ছেদে কি এবার সিলমোহর? ভিডিও ঘিরে হইচই

হার্দিক পাণ্ডিয়া এবং তাঁর স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ

শেষ আপডেট: 7 July 2024 20:38

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের পর থেকে লাইমলাইটে হার্দিক পান্ডিয়া। তাঁকে নিয়ে চর্চা চলছেই। কিন্তু পাশে নেই স্ত্রী নাতাশা। বেশ কিছুদিন ধরেই হার্দিক-নাতাশার সংসারে ভাঙনের জল্পনা চলছে। আইপিএল পরবর্তী সময়ে তাঁদের ডিভোর্সের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। বিশ্বকাপের আসরেও হার্দিকের পাশে দেখা যায়নি নাতাশাকে। আর টি-২০ জেতার পর ফের হার্দিকের সঙ্গে স্ত্রী নাতাশা স্তানকোভিচও রয়েছেন আলোচনার কেন্দ্রে। 

হার্দিক দেশে ফেরার পর চুটিয়ে সেলিব্রেশন হয়েছিল। সেখানে ছিলেন না নাতাশা। বাড়িতে ছেলে অগস্ত্যর সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছিল হার্দিককে। সেখানে তাঁর স্ত্রীকে দেখা যায়নি। সম্প্রতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানেও নাকি হার্দিককে একাই নাচতে দেখা গিয়েছে। তাহলে কি ক্রিকেটার-অভিনেত্রীর বিচ্ছেদ অবধারিত? ভারতের অলরাউন্ডার ক্রিকেটার দেশে ফেরার পর এই প্রশ্ন জোরালো হয়েছে। নাতাশার সাম্প্রতিক একটি ভিডিও যেন সেই জল্পনা আরও উসকে দিয়েছে।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নাতাশা স্ট্যানকোভিচের নতুন ভিডিয়ো ঘিরে হইচই শুরু হয়েছে। শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাতাশা জীবন থেকে 'সমস্যা' দূর করার কথা বলেন। নাতাশার কথায়, ‘একটা কথা তোমাদের আমি আবারও মনে করাতে চাই, ভগবান লোহিত সাগরকে সরাতে পারেননি। দু’ভাগে ভাগ করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি তোমার সমস্যাগুলো শেষ করে দেবেন না। তিনি শুধু পথ দেখিয়ে দেবেন।’ আর এই মন্তব্যের মাধ্যমে তাঁর দাম্পত্য নিয়ে নাতাশা বড় ইঙ্গিত দিতে চেয়েছেন বলে মত বিনোদন মহলের। 

View this post on Instagram

A post shared by dia (@ltwt2497)

গত মে মাসে ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ পাবেন নাতাশা, এমন খবরও সামনে আসে। যা নিয়ে তারকার ক্রিকেটারকে চরম ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। যদিও হার্দিক বা নাতাশার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। 

একটি পার্টি চলাকালীন হার্দিক আর নাতাশার প্রেম শুরু হয়েছিল। বেশ কিছুদিন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও দু'জনেই প্রথম দিকে সম্পর্কের কথা লুকিয়ে যান। লকডাউন শেষ হওয়ার পর ২০২০ সালে বিয়ে করেন হার্দিক-নাতাশা। চার বছর হতে না হতেই সুখের সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 


```