Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মরুশহরে করোনা আক্রান্ত নটরাজন, আইপিএল আবারও বাতিল হয়ে যাবে না তো

দ্য ওয়াল ব্যুরো: ভারতে যে কারণে আইপিএল (IPL) বাতিল হয়েছিল, ঠিক সেই কারণেই মরুশহরে বাতিল হয়ে যেতে পারে কোটিপতি লিগের আসর। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) শিবিরে করোনা আক্রান্ত হয়েছেন পেস বোলার টি নটরাজন (T Natarajan)। তাঁকে আই

মরুশহরে করোনা আক্রান্ত নটরাজন, আইপিএল আবারও বাতিল হয়ে যাবে না তো

শেষ আপডেট: 22 September 2021 11:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতে যে কারণে আইপিএল (IPL) বাতিল হয়েছিল, ঠিক সেই কারণেই মরুশহরে বাতিল হয়ে যেতে পারে কোটিপতি লিগের আসর। সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) শিবিরে করোনা আক্রান্ত হয়েছেন পেস বোলার টি নটরাজন (T Natarajan)। তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এমনকি নটরাজনের সংস্পর্শে আসা ছ’জনকেও আলাদা রাখা হয়েছে। নিভৃতবাসে পাঠানো হয়েছে অলরাউন্ডার বিজয় শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশনকে। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে নটরাজনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। সঙ্গে এও জানানো হয়েছে যে দলের বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ। তাই পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বুধবারের দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচ। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘রুটিন আরটি-পিসিআর টেস্টে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। তিনি বাকিদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তাঁর কোনও উপসর্গ নেই। মেডিক্যাল টিম নটরাজনের সান্নিধ্যে আসা ৬ জনকে চিহ্নিত করেছে এবং তাঁদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে।’’ যতই আইপিএলে তরফ থেকে এই বার্তা দেওয়া হোক না কেন, পাশাপাশি এও মনে করা হচ্ছে, ফের যদি কোনও দলে করোনা আক্রান্তের খোঁজ মেলে, তা হলে গভর্নিং কাউন্সিল নতুন করে ভাবতে বসবে, আদৌ আইপিএলে চালানো ঠিক হবে কিনা। কেননা এরপরেই টোয়েন্টি ২০ বিশ্বকাপ শুরু হবে। তার আগে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে নতুন করে সঙ্কট তৈরি হবে। তাই বাতিল হওয়ার আশঙ্কা থাকছেই।  

```