Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

হাসি-কান্নার মিশেলে রচিত হল ইতিহাস, বিশ্বকাপের শেষ বারোয় নামিবিয়া

দ্য ওয়াল ব্যুরো: একেই মনে হয় বলে ক্রিকেটের বিশ্বায়ন। যে দলগুলি এতদিন ছিল দুগ্ধপোষ্য, সেই দলগুলিই মাথা চাড়া দিয়ে উঠছে। তারাও বিশ্বকাপের মতো আসরে মূলপর্বে খেলছে। হোক না ১২ দলের টুর্নামেন্ট, নামিবিয়ার (Namibia) তার মধ্যে থাকাও বিশেষ কৃতিত্ব

হাসি-কান্নার মিশেলে রচিত হল ইতিহাস, বিশ্বকাপের শেষ বারোয় নামিবিয়া

শেষ আপডেট: 22 October 2021 16:27

দ্য ওয়াল ব্যুরো: একেই মনে হয় বলে ক্রিকেটের বিশ্বায়ন। যে দলগুলি এতদিন ছিল দুগ্ধপোষ্য, সেই দলগুলিই মাথা চাড়া দিয়ে উঠছে। তারাও বিশ্বকাপের মতো আসরে মূলপর্বে খেলছে। হোক না ১২ দলের টুর্নামেন্ট, নামিবিয়ার (Namibia) তার মধ্যে থাকাও বিশেষ কৃতিত্বের। দু’চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। অশ্রু কি সবসময়ই বেদনার? না, কখনও কখনও তো আনন্দের ঢলও দুই চোখ ভাসিয়ে নেমে যেতে চায়। যে আনন্দ অশ্রুতে ভাসলেন নামিবিয়ার ক্রিকেটাররা। আরও পড়ুন: অর্ধ যুগ বাদে ভারত-পাক লড়াইয়ে ফিরছে ‘মওকা মওকা ২২ অক্টোবর, নামিবিয়ার ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা থাকবে দিনটি। এক স্মরণীয় জয়ের মাধ্যমে তারা টোয়েন্টি ২০ বিশ্বকাপের মূলপর্বে খেলবে। আইসিসির বিশ্বকাপে এর আগে শুধু একবারই সুযোগ মিলেছিল নামিবিয়ার,  ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। ১৪ দলের মধ্যে সেবার সবার শেষে থেকে বিদায় নেয় আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো সুযোগ পেল টি-টোয়েন্টি বিশ্বকাপে। শুরুটা ছিল বিভীষিকাময়। মাত্র ৯৬ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছিল নবাগত দলটি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প। টানা দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে। শেষ ম্যাচে হারিয়েছে আইসিসির টেস্ট খেলিয়ে দেশ আয়ারল্যান্ডকে। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে নামিবিয়া। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে হারে নামিবিয়া। দলের মতো ‘বিবর্ণ’ ছিল ওয়াইজের পারফরম্যান্সও। করেছিলেন ৭ বলে মাত্র ৬ রান। বোলিংয়ে দুই ওভারে ১১ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। একই মাঠ আবুধাবিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ‘বাঁচা-মরার ম্যাচে’ চার ওভার বোলিং করে ৩২ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। তবে আসল ‘ক্যারিশমা’ যেন জমিয়ে রেখেছিলেন ব্যাটিংয়ের জন্যই। নেদারল্যান্ডসের দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা নামিবিয়া ৫২ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। চতুর্থ উইকেটে অধিনায়ক গারহার্ড এরাসমাসের সঙ্গে ৯৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে এগিয়ে নেওয়ার কাজ করেছিলেন ওয়াইজ। নিজে ৪০ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দেন ৬ উইকেটের এক মহামূল্যবান জয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'  

```