Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্ত্রীর গয়না বেচে প্যারালিম্পিকে পদক পেলেন শুটিংয়ের সিংরাজ

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে চলেছেন প্যারালিম্পিয়ানরা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে (Air pistol) ব্রোঞ্জ জয় ভারতের সিংরাজ আধানার (Singhraj Adhana)। ফাইনালে ২১৬.৮ পয়েন্ট পে

স্ত্রীর গয়না বেচে প্যারালিম্পিকে পদক পেলেন শুটিংয়ের সিংরাজ

শেষ আপডেট: 31 August 2021 10:45

দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে চলেছেন প্যারালিম্পিয়ানরা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে (Air pistol) ব্রোঞ্জ জয় ভারতের সিংরাজ আধানার (Singhraj Adhana)। ফাইনালে ২১৬.৮ পয়েন্ট পেয়ে পদক জেতেন তিনি। ওই একই ইভেন্টে হতাশ করেছেন ভারতের মণীশ নারওয়াল। যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রথম হলেও ফাইনালে সাত নম্বরে শেষ করেন তিনি। ১৩৫.৮ পয়েন্ট পেয়েছেন মণীশ। সিংরাজ যদিও যোগ্যতা পর্ব থেকে অনেক উন্নতি করেছেন। মঙ্গলবার মেগা ইভেন্টে পদক জিতে সিংরাজ জানিয়েছেন, ‘‘একটা সময় ভেবেছিলাম শুটিং আমার দ্বারা হবে না, কিন্তু সেইসময় আমার স্ত্রী আমার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি নিজের গয়না বেচে আমাকে উৎসাহিত করেছে, এটা আমার কাছে বড় বিষয়। তাই এই সাফল্যের দিনে আমার মনে পড়ছে স্ত্রীয়ের কথা।’’ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সময়ও সিংরাজ জানিয়েছেন এই রূঢ় বাস্তবের কথা। https://twitter.com/ANI/status/1432597827088105472 ফাইনালে প্রথমেই ৯৫ পয়েন্ট পেলেও পরের শটেই ৯৭ মারেন সিংরাজ। শেষ শটেও সেরা ফর্ম দেখিয়েছেন। এক হাতে পিস্তল ধরে এসএইচ ১ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ভারতের এই প্যারালিম্পিয়ান। ১০ মিটার এয়ার রাইফেলে চিনের দুই শুটারই সোনা ও রুপো পেয়েছেন। সোমবার টোকিও প্যারিলিম্পিকে ছিল সোনার দিন। একদিনে দু'টি সোনা পেয়েছিল ভারত। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারা-র পরে বিকেলে জ্যাভলিনে এফ ৬ টি ফোর বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন সুমিত আন্তিল। ৭ অগস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতেই প্যারালিম্পিকে জ্যাভলিনেই  নীরজের ২৩ দিন পর সোনা জেতেন সুমিত। এবার ভারতীয় প্যারালিম্পিয়ানদের পাঁরফরম্যান্স নজরকাড়া।

```