পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভেবে তাঁকে বার্তা, নামের বিড়ম্বনায় গোলরক্ষক অমরিন্দর
দ্য ওয়াল ব্যুরো: একেই বলে নেমশেক। একই নামে দু’জন ব্যক্তি, সেই নামের বিড়ম্বনায় অতিষ্ঠ অন্যজন। এমনই ঘটনা ঘটেছে এটিকে মোহনবাগান (Mohun bagan) গোলরক্ষক অমরিন্দর সিংয়ের (Amrinder Singh) ক্ষেত্রে। যাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই।
পাঞ্জাব
শেষ আপডেট: 30 September 2021 14:18
দ্য ওয়াল ব্যুরো: একেই বলে নেমশেক। একই নামে দু’জন ব্যক্তি, সেই নামের বিড়ম্বনায় অতিষ্ঠ অন্যজন। এমনই ঘটনা ঘটেছে এটিকে মোহনবাগান (Mohun bagan) গোলরক্ষক অমরিন্দর সিংয়ের (Amrinder Singh) ক্ষেত্রে। যাঁর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই।
পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে নামের মিল ওই নামী গোলরক্ষকের। সবাই তাঁকে সেই রাজনীতির মানুষ ভেবে টুইটারে ট্যাগ করে নানা বার্তা পাঠাচ্ছেন। এতে তিনি ক্ষুব্ধ।
আরও পড়ুন: দ্রাবিড় কোচ, ধোনি মেন্টর, এই জুটিই ভবিষ্যৎ, ফাঁস প্রাক্তন নির্বাচকপ্রধানের
সোশ্যাল মিডিয়ার ইনবক্সে নোটিফিকেশন ভরে গিয়েছে নানা রাজনীতির গরমাগরম বিবৃতিতে। সেই কারণেই তিনিও পালটা টুইট করে লিখেছেন, ”প্রিয় সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে জানাতে চাই, আমি অমরিন্দর সিং, ভারতের জাতীয় দলের গোলকিপার। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী নই। দয়া করে আমায় ট্যাগ করবেন না।’’
https://twitter.com/Amrinder_1/status/1443460931736932353
ফুটবলারের এই টুইটের জবাব দিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। রি-টুইট করে তিনি লিখেছেন, ‘‘তোমার প্রতি আমার সহানুভূতি। আগামী ম্যাচের জন্য তোমাকে শুভেচ্ছা জানালাম।’’
https://twitter.com/capt_amarinder/status/1443486135380967425
করোনা সংক্রমিত হয়ে এখন আইসোলেশনে এটিকে মোহনবাগানের গোলকিপার। সাফ কাপের ভারতীয় দলে সুযোগ পেলেও করোনার জন্য মালদ্বীপে যাওয়া হয়নি তাঁর। অমরিন্দরের পরিবর্তে ভারতীয় দলের সঙ্গে গেছেন ধীরাজ সিং।
এএফসি কাপে অবশ্য বাজে গোল হজম করেছিলেন তিনি। অমরিন্দর সিংকে ট্যাগ করে নানা বার্তা এই কারণেই আসছে, কারণ পাঞ্জাবের রাজনীতি নিয়ে এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতি উত্তাপ ছড়াচ্ছে। সেই জন্যই নানা রাজনীতিবিদ থেকে অনেক সাধারণ সমর্থকও গোলরক্ষক অমরিন্দরকে বার্তা পাঠিয়ে তাঁকে বিব্রত করছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'