Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে চুলটাই পেকে গেল! জানালেন কোচ কুয়াদ্রাত

সন্ধ্যায় ক্লাব তাঁবুতে উৎসবের আবহ পুরো পালটে গিয়েছে। লাল হলুদ আবিরে ছেয়ে গিয়েছে পরিবেশ। মাঠেই কেক কাটেন কোচ কার্লোস কুয়াদ্রাত।

ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতে চুলটাই পেকে গেল! জানালেন কোচ কুয়াদ্রাত

শেষ আপডেট: 29 January 2024 21:35

দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গলে আনন্দের রং লাল হলুদ। সুপার কাপ জয়ের পরে কর্তা থেকে শুরু করে দলের সমর্থকরা সবাই আনন্দে গা ভাসিয়েছেন। সোমবার দমদম বিমানবন্দরে নামতে সমর্থকের ভালবাসার স্রোতে ব্যারিকেড ভেঙে গিয়েছিল। তারপর টিমবাসকে অপেক্ষা করতে হয় পৌনে একঘণ্টা।

সন্ধ্যায় ক্লাব তাঁবুতে উৎসবের আবহ পুরো পালটে গিয়েছে। লাল হলুদ আবিরে ছেয়ে গিয়েছে পরিবেশ। মাঠেই কেক কাটেন কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনিই এই দলের চেহারা বদলে দিয়েছেন। তিনি ক্লাবের সমর্থকদের কাছে স্বপ্নের সওদাগর হিসেবে অবতির্ণ হয়েছেন।

এত উছ্বাস-আনন্দের মধ্যেও পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন বিদেশি কোচ। আইএসএলে প্রথম ডার্বি আগামী রবিবার। সেই ম্যাচ নিয়ে ভাবনা শুরু করে দেবেন মঙ্গলবার থেকে। মিডিয়া প্রতিনিধিদের জানিয়েছেন, ইস্টবেঙ্গলের এই দলটিকে ছন্দ ফেরাতে আমাকে দারুণ পরিশ্রম করতে হয়েছে। দিনরাত এক করে দিয়েছি, আমার পাশে ছিল সকল ফুটবলাররা। ওরাও নিজেদের উজাড় করে দিয়েছে।

কার্লোস এও বলেছেন, একটা সময় আমাদের দলের সমালোচনা সবাই করেছে। হারলেই বদনাম করত, আমার কানে সবকিছু এসেছে। কিন্তু ফুটবলারদের মনোবলকে তলানিতে দিতে চাইনি। কারণ জানতাম বিশ্বাসটা ফেরাতে হবে, ওটাই আগে দরকার। আমি রীতিমতো চাপে ছিলাম, দেখুন আমার চুলও পেকে গেছে।

E

বড় দলের চাপ কী বিষম বস্তু, সেটি বুঝে গিয়েছেন কুয়াদ্রাত, তিনি হ্যামলিনের বাঁশিওয়ালা। যাঁকে নিয়ে প্রশংসা করেছেন ইমামি বিনিয়োগকারী সংস্থার আধিকারিকরাও। তাঁরাও বিবৃতি দিয়েছেন কোচ নিয়ে, দলের ফুটবলারদের সম্পর্কে। আগামী দিনে সর্বতোভাবে যে ক্লাবের পাশে তারা থাকবে, তাও জানিয়েছেন আদিত্য আগরওয়ালরা।


```