Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুস্তাফিজুর ফিরছেন চেন্নাইতে, কেন তিনি দেশে ফিরেছিলেন?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। তার জন্য ঢাকার মার্কিন দূতাবাসের তরফে ভিসার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের জন্য। সেই প্রক্রিয়া সারতেই জরুরি ভিত্তিতে দেশে ফিরেছিলেন মুস্তাফিজ।

মুস্তাফিজুর ফিরছেন চেন্নাইতে, কেন তিনি দেশে ফিরেছিলেন?

চেন্নাইতে ফিরছেন মুস্তাফিজুর রহমান

শেষ আপডেট: 8 April 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে নামার আগে চেন্নাই সুপার কিংস এমনিতেই বেশ খানিক ব্যাকফুটে। তবে হলুদ জার্সির জন্য স্বস্তির খবর, গতকাল সন্ধ্যেয় ঢাকা থেকে চেন্নাইয়ের বিমানে উঠেছেন দলের অন্যতম তারকা পেসার মুস্তাফিজুর রহমান। 

আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের হয়ে জোরদার আক্রমণ শানিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার। প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়েছিলেন, পরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। মাথিসা পাথিরানার অভাব অনেকটাই মুস্তাফিজকে দিয়ে পুরিয়ে দিয়েছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু হঠাৎই জরুরি কাজে বাংলাদেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে।

বাংলাদেশের স্থানীয় সংবাদসংস্থা সূত্রে খবর, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। তার জন্য ঢাকার মার্কিন দূতাবাসের তরফে ভিসার প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের জন্য। যার অন্যতম নির্ভরযোগ্য সদস্য মুস্তাফিজ। সেই প্রক্রিয়া সারতেই জরুরি ভিত্তিতে দেশে ফিরেছিলেন মুস্তাফিজ। গত ৪ এপ্রিল মীরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে দু'টি বাসে করে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় মার্কিন দূতাবাসে। বিসিবি কর্তারা বলছেন, অন্তত ২৭ থেকে ৩০ জনের ভিসা করিয়ে রাখা হচ্ছে। তার মধ্যে থেকে ১৫ জনের দল বাছাই করবেন তাঁরা। 

ঢাকার শীর্ষ সংবাদপত্র 'প্রথম আলো' জানিয়েছে, আগে থেকেই মার্কিন ভিসা রয়েছে সাকিব আল হাসান, সৌম্য সরকার, এনামুল হক ও নুরুল হাসানের। বাকিদের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হয়েছে। যে দলে ছিলেন মুস্তাফিজ। তবে সেসব সেরে গতকালই চেন্নাইয়ের বিমান ধরায় স্বস্তি সিএসকে শিবিরে। আজ, কেকেআরের বিরুদ্ধে এই বাঙালি তারকা খেলবেন, একরকম চূড়ান্ত।


```