Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

শচীনের সামনেই রেকর্ড ভাঙলেন মুশির, রঞ্জি ফাইনালের গ্যালারিতে চাঁদের হাট

রঞ্জি ফাইনাল ম্যাচে মুম্বইয়ের হয়ে বিদর্ভের বিরুদ্ধে মুশির করলেন ৩২৬ বলে ১৩৬ রান। সবচেয়ে কম বয়সে রঞ্জি ফাইনালে কোনও মুম্বই তারকা সেঞ্চুরি করলেন।

শচীনের সামনেই রেকর্ড ভাঙলেন মুশির, রঞ্জি ফাইনালের গ্যালারিতে চাঁদের হাট

শেষ আপডেট: 12 March 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে শচীন তেন্ডুলকারের রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট কোহলি। তিনি শচীনের ৫১তম ওয়ান ডে সেঞ্চুরির নজির স্পর্শ করেছিলেন। এবার রঞ্জি ফাইনালেও গ্যালারিতে বসে শচীন দেখলেন তাঁর একটি নজির ভাঙলেন মুশির খান। তিনি সরফরাজ খানের ভাইও। 

রঞ্জি ফাইনাল ম্যাচে মুম্বইয়ের হয়ে বিদর্ভের বিরুদ্ধে মুশির করলেন ৩২৬ বলে ১৩৬ রান। সবচেয়ে কম বয়সে রঞ্জি ফাইনালে কোনও মুম্বই তারকা সেঞ্চুরি করলেন। এতদিন এই রেকর্ড ছিল শচীনের, তাঁর থেকেও কম বয়সে এই নজির স্পর্শ করেছেন ১৯ বছরের তারকা।

গ্যালারিতে বসেছিলেন সেইসময় শচীনসহ জাতীয় দলের নির্বাচকরা। সেই তালিকায় সুব্রত বন্দ্যোপাধ্যায়, এমনকী কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিতও। ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও মুম্বই ড্রেসিংরুমে বসে থাকতে দেখা গিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘরের মাঠে আরও একবার রঞ্জি খেতাবের অদূরে রয়েছে মুম্বই।

বিদর্ভের সামনে জয়ের লক্ষ্য পাঁচশোর বেশি রান। মুম্বই প্রথম ইনিংসে করেছে ২২৪ রান। বিনিময়ে বিদর্ভ প্রথম ইনিংসে তোলে ১০৫ রান। মুম্বই দ্বিতীয় ইনিংসে বড় রানের ইনিংস গড়েছিল, তারা করে ৪১৮ রান। মুশিরের ১৩৬ রান ছাড়াও বড় রান করেছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার (৯৫), মুম্বই অধিনায়ক অজিঙ্ক্যা রাহানে (৭৩), শ্যামস মুলানি (৫০)।

মুশির আবার ভারতীয় দলের টেস্ট দলের সদস্য সরফরাজ খানের ভাই। মুশির দেশের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ৩০ বছর পরে শচীনের সামনে তাঁর নয়া রেকর্ড মুশিরকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এল।


```