Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিঙ্কুর টানা পাঁচটা ছয় খেয়ে ট্রমায় চলে গিয়েছিলেন, সেই দয়ালকে আবর্জনা বললেন কার্তিক!

কারও পৌষমাস, আবার কারও তেমন সর্বনাশও। সেটি টের পেয়েছিলেন দয়াল। যিনি ওই অভিশপ্ত ওভারের পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তারপর আর গুজরাত বাকি ম্যাচে মাঠে নামায়নি দয়ালকে। তিনি নিজের বাড়িতে স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন।

রিঙ্কুর টানা পাঁচটা ছয় খেয়ে ট্রমায় চলে গিয়েছিলেন, সেই দয়ালকে  আবর্জনা বললেন কার্তিক!

শেষ আপডেট: 26 March 2024 16:31

দ্য ওয়াল ব্যুরো: গতবছরের ঘটনা। সেই মুহূর্ত এখনও ভুলতে পারেননি যশ দয়াল। গুজরাত টাইটানস ম্যাচে কেকেআরের রিঙ্কু সিংয়ের শেষ ওভারে টানা পাঁচ ছক্কার দাপটে হেরে যায় হার্দিক পান্ডিয়ার গুজরাত। 

সেই ম্যাচে রিঙ্কুর সেই ছক্কা হারা-ম্যাচ জিতিয়ে দেয় নাইটদের। ওই ম্যাচের পর থেকেই মানসিকভাবে ট্রমাতে চলে যান পেসার যশ দয়াল।  তিনিও রিঙ্কুর সঙ্গে উত্তরপ্রদেশ রঞ্জি দলে খেলতেন। সেই কারণে রিঙ্কুর একটা আন্দাজ ছিল তাঁর রাজ্য দলের সতীর্থ কেমন বোলিং করতে পারেন।

কারও পৌষমাস, আবার কারও তেমন সর্বনাশও। সেটি টের পেয়েছিলেন দয়াল। যিনি ওই অভিশপ্ত ওভারের পরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তারপর আর গুজরাত বাকি ম্যাচে মাঠে নামায়নি দয়ালকে। তিনি নিজের বাড়িতে স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছিলেন।

দয়ালের সামাজিক জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়ার নানা ব্যাঙ্গোক্তিতে। দয়াল জানিয়েছিলেন, রাস্তায় বেরলে আমার দিকে লোকেরা এমনভাবে তাকাত যে মনে হতো আমি বড় একজন অপরাধী। 

দয়াল অবশ্য দেশের অন্যতম উঠতি নামী প্রতিভা। ওই ওভার বিচার না করলে তাঁর ইনসুইংগার বিপক্ষের কাছে ত্রাসের কারণ হতে পারে। সেই কারণেই ওই ওভারের পরেও তাঁর ক্রিকেট জীবন থমকে থাকেনি। তাঁকে চলতি মরশুমের জন্য বেঙ্গালুরু কিনেছে পাঁচ কোটি টাকার বিনিময়ে। এবার তিনি কোহলিদের দলের বড় ভরসা।

তারপরেও আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়ে মুরলী কার্তিক দয়ালকে আবর্জনা বলে কটাক্ষ করেছেন। দয়াল যেহেতু এই মুহূর্তে ভাল বোলিং করছেন, সেই কারণেই মুরলী বলেছেন, একটা দলের গতবারের আবর্জনা এবার অন্য দলের কাছে হিরে হিসেবে প্রতিপন্ন হচ্ছেন!

কার্তিকের এমন কটাক্ষ ভালমতন গ্রহণ করেননি ক্রিকেটমহল। অনেকের দাবি, কার্তিক নিজে একজন সাধারণ মানের ক্রিকেটার হয়ে কী করে এমন শব্দ ব্যবহার করলেন! আরসিবি দলের ওই পেসার অবশ্য এই নিয়ে কোনও মুখ খোলেননি।


```